Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পুলিশকে ‘মারধর’, যুবলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৭:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৭:১০

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    পুলিশকে ‘মারধর’, যুবলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৭:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০ ১৭:১০

    পুলিশকে ‘মারধর’, যুবলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

    জামালপুরে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনিরুজ্জামান জামালপুর শহরের বিয়ারা পলাশতলা এলাকার কামরুজ্জামানের ছেলে। তিনি যুবলীগের একজন কর্মী।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন জামালপুর শহরের গেটপাড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে শহরে প্রবেশ করছিলেন মনিরুজ্জামানসহ তিন যুবক। এ সময় সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে বলেন তাদের কাছে। কিন্তু মোটরসাইকেলটির কোন নম্বরপত্র ছিল না।
     
    পরে মনিরুজ্জামান ও তার লোকজন তার ওপর উত্তেজিত হয়ে কাগজপত্র দেখাতে অস্বীকার করেন। পরে ফোন করে মো. শুভ নামে একজনকে ঘটনাস্থলে ডেকে আনেন তারা। ঘটনাস্থলে শুভ তাকে মোটরসাইকেলটি ছেড়ে দিতে বলেন অন্যথায় তার চাকরি খেয়ে ফেলার হুমকিও দেন। পরে মুঠোফোনে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহার সঙ্গে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে শুভ কথা বলিয়ে দেন। রাজন সাহা মোটরসাইকেলটি ছেড়ে দিতে অনুরোধ করেন সার্জেন্টকে। কিন্তু তার অনুরোধে মোটরসাইকেলটি ছেড়ে না দেওয়ায়, ঘটনাস্থলে উপস্থিত হন রাজন সাহা।
     
    এ সময় সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় প্রসিকিউশন (মামলা) লিখতে যান। তার প্রসিকিউশন লিখতে বাধা দেন সেখানে উপস্থিত থাকা যুবকরা। এক পর্যায়ে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সদস্য জুবায়ের হোসেনকে কিল-ঘুষি মারতে থাকেন যুবকরা। এক পর্যায়ে তারা আটক মোটরসাইকেলের চাবিটি ছিনিয়ে নেন। পরে তিনি দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত হন।
     
    পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেন এবং মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। গত বৃহস্পতিবার রাতে ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ওরফে রাজুসহ ১১ জনের নাম এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, পুলিশের উপর হামলার ঘটনা নিয়মিত মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু জানান, পুলিশকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে পুলিশই উল্টো তার সাথে ও যুবলীগ নেতাকর্মীদের সাথে অশোভন আচরণ করে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬