Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • চুয়েটের শামসেন নাহার খান হলের উদ্বোধন ২৩ জানুয়ারি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৭:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৭:০৩

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    চুয়েটের শামসেন নাহার খান হলের উদ্বোধন ২৩ জানুয়ারি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৭:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১৭:০৩

    চুয়েটের শামসেন নাহার খান হলের উদ্বোধন ২৩ জানুয়ারি

    উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ছাত্রী হল ‘শামসেন নাহার খান হল’। আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টায় হলটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান হলটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়েটের

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প পরিবার এ.কে.খান ফাউন্ডেশনের অর্থায়নে এর নির্মাণকাজ শেষ হয়েছে। এছাড়া চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় আবাসিক হলটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।

    প্রায় ১৮ কোটি ব্যয়ে ১৯ হাজার বর্গফুট আয়তনের চারদিকে সবুজ ঘাসে ঘেরা ছয় তলা ভবনটি যেন স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। হলটিতে প্রায় ৫০০ জন ছাত্রীর থাকার সুবিধা রয়েছে।

    অত্যাধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিতে নির্মিত এই হলটির নকশা করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজীব পাল এবং স্থাপত্য বিভাগের প্রভাষক বিপ্লব কান্তি বিশ্বাস।

    হলের বেইসমেন্টে থাকছে ছাত্রীদের রান্নাঘর, ডাইনিং রুম, ক্যান্টিন, বাথরুম, কমন রুম ও টিভি রুম। গ্রাউন্ড ফ্লোরে ওয়েটিং রুম, প্রভোস্ট অফিস, এ.কে. খান গ্যালারি ও আবাসিক কক্ষ রয়েছে। দ্বিতীয় তলায় লাইব্রেরি, দুটি অফিস কক্ষ ও আবাসিক কক্ষ রয়েছে। তৃতীয় তলায় দুটি নামাজের কক্ষ ও আবাসিক কক্ষ এবং চতুর্থ ও পঞ্চম তলায় আবাসিক কক্ষ রয়েছে। এছাড়া চিলেকোঠায় দুটি সিঁড়ি রুম, হলের বাইরে দুটি খেলাধুলার ইনার কোর্ট এবং একটি নিরাপত্তা কক্ষ স্থাপন করা হয়েছে।

    এ বিষয়ে ভাইস চ্যান্সেলর রফিকুল আলম বলেন, ‘শিক্ষাবান্ধব বর্তমান সরকারের গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বের ফলে দেশে নারীদের উচ্চশিক্ষা ও গবেষণায় ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সরকারের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারীদের উচ্চশিক্ষা-গবেষণায় সুযোগ-সুবিধা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের আওতায় চুয়েটেও আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ নানা সুযোগ-সুবিধা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

    এছাড়া হল নির্মাণে অর্থায়নের জন্য এ.কে. খান ফাউন্ডেশনের সকল ট্রাস্টিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি চুয়েট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬