Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ে কলোনীর পরিত্যক্ত ভবন
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৫:৩৯
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৫:৩৯

    আরো খবর

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ে কলোনীর পরিত্যক্ত ভবন

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৫:৩৯
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৫:৩৯

    মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ে কলোনীর পরিত্যক্ত ভবন

    প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় মাদক সেবনের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে নওগাঁর আত্রাই রেলওয়ের ব্রিটিশ আমলে তৈরী স্টাফ কলোনী। এখানে দিনে রাতে জমে ওঠে মাদক সেবন ও বিক্রয়ের আড্ডাখানা । নিরাপদ নিরিবিলি হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী ও ভ্রাম্যমান পতিতারা স্থান টি বেছে নিয়ে অবাধে চালায় তাদের কর্মকান্ড। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এই ভবনগুলোতে চলছে নানা অপকর্ম।

    খোঁজ নিয়ে জানা গেছে, আহসানগঞ্জ স্টেশন হতে প্রায় ১কিলোমিটার অদুরে মাঠ সংলগ্ন আত্রাই স্টেশন অবস্থিত যা পুরাতন রেল স্টেশন নামে পরিচিত। সেখানে রেলওয়ে স্টাফদের বসবাসের জন্য ব্রিটিশ আমলে ১৪টি ভবন তৈরী করে তৎকালীন রেল কর্তৃপক্ষ। যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, দীর্ঘদিন মেরামত সংস্কার না করার কারণে বসবাসের অনুপযোগি হয়ে বাসাগুলো পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে। এই সুযোগে মাদক সেবী ও ব্যবসায়ীরা কেনাবেচা চালায় প্রকাশ্যে ।

    স্থানীয়দের অভিযোগ, নির্জন এলাকা হওয়ায় দিনের বেলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এখানে এসে আড্ডা দেয়। আর রাতের বেলায় ভ্রাম্যমান পতিতাদের অবাদ চলাফেরা। ভবনগুলো দ্রুত সংস্কার করে অপরাধ কর্মকান্ড ভয়ংকর রুপ নেওয়ার হাত থেকে রক্ষার দাবি জানান তারা।

    ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও কলেজ পাড়ার উত্তম সাহা বলেন, মাদকের কারনে যুব সমাজ আজ ধ্বংসের পথে। এখুনি স্টেশন মাস্টারের ঘড়সহ পরিত্যক্ত ভবন গুলোর সংস্কার করে চলমান সমস্যার সমাধান করা প্রয়োজন।

    স্টেশন মাষ্টার আরিফুল ইসলাম জানান, পরিত্যক্ত স্টাফ কলোনির পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে  বেশ কয়েকটি বস্তি। এখানে অবাদে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলে। মাদক ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালীদের কারনে নিরাপত্তার কথা ভেবে কোন পদক্ষেপ নিতে পারি না।

    আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন , আমি কয়েক মাস হলো এখানে এসেছি। সকল জায়গা সম্পর্কে অবগত হতে পারিনি। বিষয়টি আমার জানা ছিলো না। আমরা তৎপর আছি স্টেশন এলাকায় পরিত্যক্ত কলোনীতে এবং বস্তিতে যাতে কোন অপরাদ সংগঠিত না হয় সে বিষয়ে খেয়াল রেখে অভিযান পরিচালনা করবো।

    সর্বশেষ সংবাদ
    1. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    2. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    3. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    4. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    5. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    6. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    7. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    সর্বশেষ সংবাদ
    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬