Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গবন্ধু সেতুতে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত ২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:৪২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বঙ্গবন্ধু সেতুতে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত ২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০ ১৬:৪২

    বঙ্গবন্ধু সেতুতে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত ২

    ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে চার ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজাসংলগ্ন এলাকায় দুই বাসের সংঘর্ষে ইমন (১৮) এক বাসের হেলপার নিহত হয়েছেন। ইমন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কোকাডাইর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

    এই দুর্ঘটনার ১০ মিনিট পরই বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে রেদোয়ানুল হক খান (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন। রেদোয়ানুল ময়মনসিংহের ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে ও দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন।

    পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনটি দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুর উভয়পাশসহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। তবে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সড়ক থেকে সরানোর পর ধীরগতিতে চলছে বিভিন্ন যানবাহন।

    বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অংশে ঢাকাগামী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে এক বাসের হেলপার নিহত হন। আহত হন ১০ জন। একই সময়ে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলারের কাছে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন আহত হন। দুর্ঘটনার পর পরিবহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। দুপুরের পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

    ওসি বলেন, এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হন। আহত হন আরেও দুজন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। মূলত ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬