Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে গরু চুরি অব্যাহত: এবার সাংবাদিকের বাড়ি থেকে দুইটি গাভী চুরি
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৩:০৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৩:০৬

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে গরু চুরি অব্যাহত: এবার সাংবাদিকের বাড়ি থেকে দুইটি গাভী চুরি

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৩:০৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৩:০৬

    সৈয়দপুরে গরু চুরি অব্যাহত: এবার সাংবাদিকের বাড়ি থেকে দুইটি গাভী চুরি

    নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি ঘটনা থেমে নেই। দুই একদিন পর পরই উপজেলার কোন কোন এলাকা থেকে গরু চুরি খবর মিলছে।

    সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সৈয়দপুর পৌরসভার  নয় নম্বর ওয়ার্ডের হাতিখানা বানিয়াপাড়া থেকে দুইটি দুধেল গাভী চুরি গেছে। উল্লিখিত এলাকার বাসিন্দা সাংবাদিক এম, ওমর ফারুকের বাড়ি থেকে গাভী দুইটি চুরি যায়। চুরি যাওয়া গাভী দুইটির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

    সাংবাদিক এম ওমর ফারুক জানান, ঘটনার রাতে তাঁর পরিবারের গাভী দেখাশুনার দায়িত্বে থাকা লোকজন যথারীতি বাড়ির গোয়াল ঘরের মধ্যে কয়েকটি গরুসহ ও গাভী দুইটি রেখে দেন। বাড়ির পাশে থাকা টিনের ছাউনি ও বেড়ার তৈরি গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে দুইটি দুধেল গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে গোয়াল ঘর  থেকে গরু বের করতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। এতে তাঁর মনে সন্দেহ হয়। পরে গোয়াল ঘরের মধ্যে ঢুকে দেখেন  বেশ কয়েকটি গরুর মধ্যে তাঁর দুধেল দুইটি গাভী নেই। এরপর অনেক খোঁজাখুজি করেও আর গাভী দুইটির খোঁজ মেলেনি। এর আগেও গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শেষ ডিসেম্বর পর্যন্ত এক মাসের ব্যবধানে শুধুমাত্র সৈয়দপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাতিখানা বানিয়াপাড়া ও মাছুয়াপাড়া এলাকা থেকে প্রায় ১০/১২টি গরু চুরি গেছে। চুরি যাওয়া গরুর কোন হদিস মিলেনি।

    এছাড়াও গত  ডিসেম্বর মাসে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি খবর পাওয়া গেছে। এ অবস্থায় গরু চুরি বন্ধে সৈয়দপুর থানা পুলিশ উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বৈঠক করেন।  গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গরুর মালিকরা চরম আতঙ্কে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু মালিক জানান,এমনিতেই মাঘ মাসের হাঁড় কাঁপানো শীত। লেপ, কাঁথা-কম্বল দিয়ে শীত নিবারন করা কষ্টকর পড়ে পড়েছে। তাঁর ওপর গরু চুরির ভয়ে রাত জেগে বাড়ির বাইরে বসে বসে গরুর পাহারা দিতে হচ্ছে। এতে অসহনীয় দূর্ভোগে রয়েছি আমরা।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, শহরের হাতিখানা বানিয়াপাড়ার গাভীর চুরির বিষয়ে বিষয়ে কোন অভিযোগ পায়নি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬