Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ‘চাহিদাপত্র’ প্রাপ্তদের গ্যাস সংযোগ দেয়ার দাবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫১

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    ‘চাহিদাপত্র’ প্রাপ্তদের গ্যাস সংযোগ দেয়ার দাবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫১

    ‘চাহিদাপত্র’ প্রাপ্তদের গ্যাস সংযোগ দেয়ার দাবি

    রাজধানীতে যেসব গ্রাহক ইতোপূর্বে ‘চাহিদাপত্র’ পেয়েছেন তাদের অবিলম্বে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ. জলিল। আজ বৃহস্পতিবার নয়াপল্টনের একটি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে ‘চাহিদাপত্র’ প্রাপ্তদের পক্ষে তিনি এ দাবি তুলেন।

    তিনি বলেন, ২০১৮ সালের ৯ মে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গ্রাহকদের গ্যাস সংযোগের সরকারি সিদ্ধান্তের কথা জানান। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন না করে গ্রাহকদের সাথে প্রতারণা করছেন।

    তিনি আরো বলেন, বৈধ চাহিদাপত্র নিয়ে সংযোগের অপেক্ষায় আছেন প্রায় দেড় লাখ গ্রাহক। তিতাস গ্যাস কোম্পানির গ্রাহক ২৭ লাখ। চাহিদাপত্র আছে তবে সংযোগ পায়নি এমন গ্রাহকের সংখ্যা ৮০ হাজার। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান হবে না। গ্রাহকদের পক্ষে অবিলম্বে এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এম.এ. জলিল।

    সংগঠনের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদ নেতা মো. শাহাবুদ্দিন, রাজনীতিক মো. শহীদুননবী ডাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস, সরকারি অর্থ জমা দিয়ে চাহিদাপত্র পেয়েছেন এমন গ্রাহকদের মধ্যে জামাল হোসেন, মোস্তফা কামাল, ডা. হাসমত প্রমুখ।

    বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, মন্ত্রণালয় ও পেট্রোবাংলার মৌখিক নির্দেশে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। অথচ খোঁজ নিয়ে জানা যায়, কোনো লিখিত নির্দেশনা ও প্রজ্ঞাপন জারি করা হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পেট্রোবাংলার তরফ থেকে। অন্যদিকে গ্যাসের ঘাটতি রয়েছে বলে নতুন সংযোগ দেয়া হচ্ছে না সংযোগ পেতে আগ্রহী গ্রাহকদের। 

    তিনি আরো বলেন, রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্রাহক বা সংযোগ আছে প্রায় ৫ লাখ। এসব গ্রাহকরা নিয়মিত গ্যাস ব্যবহার করলেও সরকার বিল পাচ্ছে না। অথচ চাহিদাপত্র থাকা গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদান করা হবে সরকারের এমন সিদ্ধান্ত থাকার পরও তা বাস্তবায়ন হচ্ছে না। যা নাগরিকদের হতাশ ও ক্ষুব্ধ করছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬