Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে নববিবাহিত যুবকের পুরুষাঙ্গ কর্তন
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:১৩
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:১৩

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে নববিবাহিত যুবকের পুরুষাঙ্গ কর্তন

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:১৩
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০ ১৬:১৩

    সৈয়দপুরে নববিবাহিত যুবকের পুরুষাঙ্গ কর্তন

    নীলফামারীর সৈয়দপুরে এক নববিবাহিত যুবকের পুরুষাঙ্গের অগ্রভাগ কর্তন করা হয়েছে। তাঁর নাম নুর আলম সবুজ (২৫)। তাকে গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়ার তাঁর বাড়ি পাশের পঁচানালার পাড় এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে ওই যুবক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থায় আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

    জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়ার এলাকার মোহাম্মদ আলী ছেলে নুর আলম সবুজ। সে সরকারি একটি প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছে। সে পরিবারের সদস্যদের অজান্তে গত ২১ জানুয়ারি একই ইউনিয়নের কামারাপুকুর আইসঢাল হাজীপাড়ার মো. রেজাউল করিমের কলেজ পড়ুয়া মেয়ে রেজভী এলায়েজ জান্নাতিকে বিয়ে করে। ঘটনার দিন গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে বের হয়ে আসে সবুজ। এ সময় সঙ্গে তাঁর দুই বন্ধু ছিল। এরপর সাড়ে ১২ টার দিকে  স্থানীয়দের মাধমে খবর পেয়ে তাদের বাড়ি সংলগ্ন পঁচানালার পাড় থেকে তাকে (সবুজ) অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন সৈয়দপুর থানা পুলিশ।

    প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে উপস্থিত পুলিশ ও পরিবারের সদস্যদের জানান তাঁর পুরুষাঙ্গের অগ্রভাগ কর্তন করা হয়েছে। এতে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।  আর সেখানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ওই চিকিৎসক দ্রুত সবুজকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওই যুবক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কারা, কি কারণে পুরুষাঙ্গ কর্তনের পর তাকে বাড়ির কাছে ফেলে রেখে যায় তা জানা যায়নি।

    এদিকে, আর তাঁর চিকিৎসা নিয়ে রংপুরে অবস্থান করায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। তবে ঘটনাটি নারীঘটিক কারণে ঘটেছে বলে অনেকেই ধারণা করছেন। আর ঘটনার কারণ উদ্ঘাটনে নববধূ রিজভী এলায়েজ জান্নাতি ও তাঁর মা সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. সেলিনা বেগমকে গতকাল (বৃহস্পতিবার)  সৈয়দপুর থানায় এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে তারাও ঘটনার বিষয়ে কোন কিছুই বলতে পারছেন না।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬