Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০ ১৫:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০ ১৫:১৫

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০ ১৫:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০ ১৫:১৫

    বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১০

    রাজধানীর গোপীবাগে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের সময় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

    সরেজমিনে দেখা যায়, গোপীবাগ রামকৃষ্ণ মিশনের সামনের রাস্তা সেন্ট্রাল উইমেন্স কলেজ ও আশপাশের এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় ইট-পাটকেল ও ছেঁড়া পোস্টারে ছেয়ে গেছে। শাজাহানপুর, মতিঝিল ও ওয়ারী থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসেছে। এসময় নেতাকর্মীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়।

    ঘটনার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী গণমাধ্যমকে জানান, হামলা পরিকল্পিত। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিন আহমেদের লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ হামলায় মামলা করে জনগণের মনোবল দুর্বল করা যাবে না। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তারা এর জবাব দেবেন।

    তবে তার এ অভিযোগ অস্বীকার করে ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিন আহমেদ জানান, কলেজের সামনে তার নির্বাচনী অফিসে বসে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মিছিল থেকে নেতাকর্মীদের ওপর হামলা করে। মেয়র প্রার্থী নিজেই সঙ্গে থাকা বন্দুক দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি করেন। এতে এক কর্মী গুলিবিদ্ধ হন। এছাড়া ইটপাটকেলের আঘাতে আরো কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    এদিকে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, যুবদলের নাহিদ ইকবাল ফয়সাল, বিল্লাল হোসেন, আরমান, মিজানুর রহমানসহ দশজন হাত-পা-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হচ্ছিল।

    ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নূরে আলম গণমাধ্যমকে জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে গোপীবাগ সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গোপীবাগ দিয়ে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেনের এক মিছিল যাচ্ছিল। মিছিল থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

    পরে সেখানে সংঘর্ষ বেধে যায়। ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে। তবে এখানে গুলির কোন ঘটনা ঘটেছে কিনা তা এই মুহূর্তে বলতে পারছিনা। তদন্তের পরই বলা যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬