Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৬:১৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৬:১৪

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৬:১৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৬:১৪

    আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে

    শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঘেরা নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ন প্রতিটি মাঠ যেন হলুদ বর্ণে ঘেরা সপ্নিল পৃথিবী। প্রান্তর জুড়ে উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে। এ এক অপরুপ সৌন্দর্য। যেন প্রকৃতি কন্যা সেজেছে ‘গায়ে হলুদ বরণ সাজে’। চারপাশের মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ।

    উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পন এ অপরুপ প্রাকৃৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মূহুর্ত। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুলগুলোকে।

    গত ক’বছর ধরে সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকে পড়েছেন এ উপজেলার কৃষকেরা। চলতি মৌসুমে এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন শুধু ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

    এদিকে চলতি রবিশস্য মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেওয়ায় এবং সরিষা চাষের পরিবেশ অনুকূলে থাকায় সরিষার পাশাপাশি আলু, গম ও ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথা সময়ে ঘরে তুলতে পাড়লে এবং বিক্রয় মূল্য ভাল পেলে বিগত দিনের লোকসান পুষিয়ে ইরি-বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন।

    জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৩হাজার ৫শ’ হেক্টর জমিতে সরিষা চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতেই সরিষা ক্ষেতে পোকা-মাকড়ের আনাগোনা দেখা দিলেও মাঠ পর্যায়ে সরিষা চাষিদেরকে কৃষি অফিসের প থেকে যথাযথ পরামর্শ ও প্রত্য কারিগরী সহযোগিতার কারণে সরিষা তে অনেকটা রোগ-বালাই মুক্ত হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

    যথা সময়ে সরকারী পর্যায় থেকে তিগ্রস্ত কৃষকদের মাঝে মান সম্পূর্ণ বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হলেও মাঠ পর্যায়ে বেশ কিছু জমি চাষের উপযুগী না হওয়ায় কিছু কৃষকরা ঠিক সময়ে সরিষা বপণ করতে পারেনি। ফলে তারা অন্যান্য রবিশস্য চাষের দিকে ঝুকেছেন। আগামী ইরি-বোরো ধান উৎপাদনের প্রস্তুতি হিসেবে প্রান্তিক চাষিরা কিছুটা বাধ্য হয়েই অন্যের জমি বর্গা নিয়ে সরিষা, আলু, গম ও ভোট্টা চাষে অতি আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

    এব্যাপারে উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক জানান, চলতি মৌসুমে আমি তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। ফলন ভালো হলে প্রতি একর জমিতে অন্তত ১০মণ হারে সরিষা উৎপাদন হবে।

    এ ব্যাপারে উপজেলার জাতোপাড়া গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম জানান, এবার আবহাওয়া ভালো হওয়ায় অন্যান্য আবাদের পাশাপাশি সরিষার আবাদ করেছি। আশাকরছি বিগত বছরের তুলনায় এবার সরিষার বাম্পার ফলন হবে।
     
    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে ও কৃষক বাড়তি মুনাফা পাবে বলেও মনে করছি।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬