Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মৌলভীবাজারে আগুনে নিহত ৫: দুই কমিটির তদন্ত শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৭:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৭:৪৬

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    মৌলভীবাজারে আগুনে নিহত ৫: দুই কমিটির তদন্ত শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৭:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৭:৪৬

    মৌলভীবাজারে আগুনে নিহত ৫: দুই কমিটির তদন্ত শুরু

    মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভার গঠিত কমিটি।

    আজ বুধবার দুপুর থেকে কাউন্সিলর জালাল আহমদ এর নেতৃত্বে ঘটনা তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান জানান। এ কমিটির অন্য সদস্যরা হলেন- কাউন্সিলার ফয়ছল আহমদ, কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌরসভার সচিব, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর প্রতিনিধি, বিজনেস ফোরামের প্রতিনিধি সুমন আহম্মদ, ও পৌরসভার বিদ্যুৎ শাখার প্রতিনিধিসহ অন্যান্যরা।

    গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে একটি দোকান থেকে লাগা আগুনে ওই পাঁচ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- পিংকি সু স্টোরের সত্ত্বাধিকারী সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

    জানা গেছে, পিংকি স্টোরের পেছনে নিহতরা থাকতেন। সকাল ১১টার দিকে দোকানটিতে আগুন ধরে যায়। এ সময় নারী ও শিশুরা ঘরের মধ্যে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে দুর্ঘটনা সংঘঠিত হওয়ার কারণ ও পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে মতামত ও সুপারিশ দাখিলের অনুরোধ জানানো হয়। 

    জেলা প্রশাসনের পক্ষে গঠিত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানাকে এবং পৌরসভা কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পৌর কাউন্সিলার জালাল আহমদকে। 

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতান এর নেতৃত্বে জেলা প্রশাসকের তদন্ত কমিটির অন্যান্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, পিডিবির প্রতিনিধি, পল্লী বিদুৎ সমিতির প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি কাউন্সিলার মনবির রায় মনজু, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর প্রতিনিধি ও বিজনেস ফোরামের প্রতিনিধি। এই কমিটি চাইলে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিনিধি সংযোজন করতে পারবেন।

    এদিকে মঙ্গলবার রাতে শহরের সৈয়ারপুরস্থ শ্মশান ঘাটে নিহতদের মৃতদেহ দাহ করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬