Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অতীতের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো : হাছান মাহমুদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২০

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    অতীতের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো : হাছান মাহমুদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২০

     অতীতের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো : হাছান মাহমুদ

    অতীতের যে কোনো সময়ের তুলনায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে সত্যি। তবে সার্বিক বিবেচনায় ঢাকা শহর পৃথিবীর বড় শহর, এখানে ৫৪ লাখ ভোটার। এই শহরে নির্বাচনী আমেজ ছিল প্রচারণার সময় থেকেই। এখন পর্যন্ত মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে।

    আমি মনে করি, অতীতের যে কোনো সময়ের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো। আমরা যদি কলকাতা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় নির্বাচনের দিকে তাকাই, সেই বিচারে ঢাকার সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশে হচ্ছে। আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ একথা বলেন।

    সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে (ডিএনসিসি-ডিএসসিসি) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ চলাকালে মোহাম্মদপুরের একটি কেন্দ্রের বাইরে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন আহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কোনো সাংবাদিক আহত হওয়া অনভিপ্রেত-দুঃখজনক। সেটি কেন হয়েছে কীভাবে হয়েছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। কোনো সাংবাদিক নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া, বাধাগ্রস্ত হওয়া কোনোভাবে সমীচীন নয়, আমরা সেটা সমর্থন করি না।

    নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনী প্রচারণার সময় তারা উপস্থাপন করেছিল। আজকে সকাল থেকে সেটা উপস্থাপন করছে। দুপুরে কী বলবে সেটা ঠিক করে রেখেছে। বিকেলে কী বলবে সেটাও ঠিক করে রেখেছে।

    ‘তাদের মূল উদ্দেশ্য কী সেটা (দলের মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন। ফখরুল বলেছেন, আমাদের সাফল্য সেখানেই- আমরা মাঠে নামতে পেরেছি। তাহলে নির্বাচনে জয়লাভ করা কতটুকু উদ্দেশ্য? সুতরাং এখানে বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করবে, এগুলো গৎবাঁধা অভিযোগ। সব সময় তারা করে আসছে। নির্বাচন চলাকালীন নানা অভিযোগ করবে, বিকেলে করবে, সন্ধ্যায়ও করবে।’

    ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, শীতের সকাল ৮টা, অনেক সকাল। আর একইসঙ্গে শনিবার বন্ধের দিন। বন্ধের দিনে মানুষের মাঝে একটা বন্ধের আমেজে থাকে। সেই পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। এখনও ভোটের সময় বাকি রয়েছে, আমি সবাইকে অনুরোধ জানাব, যে যেখানে ইচ্ছা সেখানেই ভোট দেবেন। তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন।

    বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। সেখানে আমাদের কর্মী যতই থাক না কেন, ইভিএম মেশিনে ফিঙ্গার প্রিন্ট না মিললে কারও পক্ষে অন্যের ভোট দেয়া সম্ভব নয়। আর কেন্দ্রে বিএনপির কর্মীর অনুপস্থিতি তাদের সাংগঠনিক দুর্বলতা।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬