Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • প্রধানমন্ত্রীকে স্বপ্নের কথা লিখে পাঠালো চারশো কৃতি শিক্ষার্থী
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৪৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৪৯

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    প্রধানমন্ত্রীকে স্বপ্নের কথা লিখে পাঠালো চারশো কৃতি শিক্ষার্থী

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৪৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৪৯

    প্রধানমন্ত্রীকে স্বপ্নের কথা লিখে পাঠালো চারশো কৃতি শিক্ষার্থী
    অনেক স্বপ্নই তো থাকে মনে বাসা বেঁধে সব কথা তো আর বলা হয়না। শিক্ষা জীবনের শুরুতে নানা রকমের স্বপ্ন দেখলেও শেষ দিকে সে স্বপ্ন আর ছোঁয়া হয়না অনেকের। জীবনের বহমান নদী এঁকে বেঁকে চলতে থাকে কোথাও থমকে দাঁড়ায়। কোথাও আবার সব বাঁধাকে অতিক্রম করে এগোতে থাকে। ঘটনার বাস্তবতায় হারিয়ে যায় শৈশবের সেসব স্বপ্ন। নিজেদের সেই স্বপ্ন আর সম্ভাব্য বাঁধার কথা কৃতি শিক্ষার্থীরা লিখে পাঠালো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পোস্ট কার্ডে লিখে।
     
    শনিবার সকাল ১০ টায় পঞ্চগড়ের বোদায় জাপান ভিত্তিক স্বেচ্ছাব্রতী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের আয়োজনে উপজেলার জেএসসি এবং পিইসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি বছরের মত এবারও সংবর্ধনা প্রদান করে। এবার প্রায় চারশো শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় আয়োজকরা।
     
    সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফারুক আলম টবি। তিনি বলেন, শুদ্ধাচার, বিনয়ী, সত্যবাদী, মানবিক মূল্যবোধ সম্বলিত দেশপ্রেমিক নাগরিক হয়ে স্বাধীন দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে। দেশটা আমাদের সবার। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। মুজিববর্ষে ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার আমাদের করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ এর ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর সোহেল রানা, আয়া কো- অর্ডিনেটর গাজী আনিকা আসলাম, প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, প্রত্যাশা ২০২১ ফোরামের সদস্য শফিউল আলম টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম। অতিথিদের বক্তব্যের ফাঁকে কিছু শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক তাঁদের অনুভূতি প্রকাশ করতে যেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক আতাউর রহমান, এনামুল হক, কৌশল চন্দ্র বর্মন, ইকবাল হোসেন, আব্দুস সাত্তার ,জোছনা রানী।
     
    অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি ও গান পরিবেশন করে কৃতি শিক্ষার্থী সাইকা আলম, মেশকাতুল জান্নাত মৃণ্ময়, এশা জান্নাত, মেহেদী হাসান, সাহাদত হোসেন, বুশরা ই আজরিন, রাইয়ান সামনী রোজা, জুনায়েদ খান জয়, সাদিক আলম সিয়াম। মুক্তিযুদ্ধের উপর একক অভিনয় করে জেমি আক্তার।
     
    আলোচনা সভা শেষে পোস্টকার্ডে মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের লেখার কয়েকটা পাঠ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। তারা অনেকে প্রধানমন্ত্রীকে শিক্ষাক্ষেত্রে নানা অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী , শিক্ষক, সেনাবাহিনীর সদস্য তারা হতে চায় কিন্তু অনেকে পৌরসভার বাসিন্দা হলেও বাড়িতে যাবার রাস্তা নাই বিদ্যুৎ নেই। অনেকে লিখেছেন বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেবার জন্য।
     
    এরপর শিক্ষার্থীদের মেডেল পড়িয়ে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার তাদের ১৮ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয় এবং শুভেচ্ছা উপহার তুলে দেয়। 
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬