Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৬
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৬

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৬
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৬

    আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম

    নওগাঁর আত্রাইয়ে মাত্র দুইজন লোক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম। এতে করে বিপুল সংখ্যক সেবা গ্রহীতারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

    উপজেলা হিসাব রক্ষণ অফিস একটি জনগুরুত্বপূর্ণ অফিস। প্রতিদিন শত শত লোক তাদের বেতনবিল, ভাতাবিল ও অন্যান্য বিল অনুমোদনসহ বিভিন্ন কাজে এ অফিসে আসতে হয়। এ অফিসে ৭ জন লোক থাকার কথা কাগজে কলমে থাকলেও একজন অফিসার ও একজন অডিটর মাত্র দুইজন লোকদিয়ে চলছে জনগুরুত্বপূর্ণ এ অফিস।

    উপজেলার প্রায় ৮ থেকে ৯০০ জন সরকারী কর্মকর্তা কর্মচারীর বেতন বিল, সাড়ে ৫০০ জন পেনশনধারীর বিল, টিআর, কাবিখা, অনুদান বিল ও জিপিএফ বিলসহ দেড় সহস্রধিক বিল এ অফিস থেকে অনুমোদন করতে হয়। মাত্র একজন অডিটরের এসব বিল প্রস্তুত ও ছাড় করতে চরম হিমশিম খেতে হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা গ্রহিতারা।

    জনা যায়, এ অফিসে হিসাব রক্ষণ কর্মকর্তা একজন, অডিটর একজন, জুনিয়র অডিটর তিনজন, মুদ্রাক্ষরিক একজন ও অফিস সহায়ক একজনের পদ রয়েছে। অথচ ৩ জন জুনিয়র অডিটর ও একজন মুদ্রাক্ষরিকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন থেকে। জুনিয়র অডিটর ও মুদ্রাক্ষরিকের সমুদয় কাজ সমাধান দিতে হচ্ছে অডিটর একজনকে। ফলে তিনি চরম হিমশিম খাচ্ছেন সেবা গ্রহিতাদের সেবা নিশ্চিত করতে।

    এ ব্যাপারে বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আমরা বাস করি। বিল সংক্রান্ত ফাইল হিসাব রক্ষণ অফিসে নিয়ে গেলে ওই অফিসে লোকবল সংকটের কারনে একদিনে বিল উত্তোলন করা সম্ভব হয় না। ফলে দিনের পর দিন আমাদের দাপ্তরিক কাজ ফেলে রেখে ফাইলের পিছনে ঘুরতে হয়। এটা আমাদের জন্য খুবই পিড়াদায়ক।

    এ ব্যাপারে উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর আব্দুল হামিদ বলেন, ৪ জনের কাজ আমার একা করতে হয়। শত কষ্টের পরও গ্রাহকদের যেন ভোগান্তি পোহাতে না হয় এ জন্য অবিরাম পরিশ্রম করে তাদের কাজ সমাধা করে থাকি। সকলের বিল ফাইল যত দ্রুত সম্ভব ছাড় দেয়ার চেষ্টা করি। জনগুরুত্বপূর্ণ এ অফিসে দ্রুত শূন্যপদগুলোতে লোকবল নিয়োগ দিয়ে জনদুর্ভোগ লাঘবে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬