Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে অবৈধ গাইড ও নোট বইয়ের জমজমাট ব্যবসা
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২১
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২১

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে অবৈধ গাইড ও নোট বইয়ের জমজমাট ব্যবসা

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২১
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২১

    পার্বতীপুরে অবৈধ গাইড ও নোট বইয়ের জমজমাট ব্যবসা

    দিনাজপুরের পার্বতীপুরে সরকার ঘোষিত অবৈধ গাইড ও নোট বই বিক্রয়ের রমরমা ব্যবসা করছে পুস্তক ব্যবসায়ীরা। উপজেলার পৌরসভাসহ ১০ ইউনিয়নের প্রায় ১শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এসব গাইড ও নোট বই বিক্রয় করছে পার্বতীপুর উপজেলার বিভিন্ন পুস্তক ব্যবসায়ীরা।

    একাধিক অভিভাবক জানান, সরকারী বই প্রদানের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বিভিন্ন প্রকাশনার নিষিদ্ধ ঘোষিত এসব নোট ও গাইড বই প্রকাশনাদের সাথে টাকার চুক্তি ভিত্তিতে এসব বই কিনতে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। নাম প্রকাশে অনিচ্ছুক রোস্তম নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানান, সরকার প্রদত্ত ব্যাকরণ ও গ্রামার ছাড়াও বিভিন্ন প্রকাশনার গাইড ও নোট বই কেনার জন্য শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেয়া হয়েছে বুকলিষ্ট। সেখানে পাঞ্জেরী পাবলিকেশন লিঃ, লেকচার পাবলিকেশন লিঃ, এ্যাডভান্স পাবলিকেশন লিঃ, কাজল ব্রাদার্স পাবলিকেশন লিঃ ও ক্যাপ্টেন পাবলিকেশন লিঃ সহ একাধিক প্রকাশনার বইয়ের নাম রয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক বই ব্যবসায়ী জানান, ৫০ হাজার হতে ১লাখ পর্যন্ত প্রধান শিক্ষকদের দিয়ে এসব অবৈধ বই নতুন শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা হচ্ছে। এদিকে অভিযোগের বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে রোস্তম নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার জানান, আমার বিদ্যালয়ে এসব কোন বই কিনতে বাধ্য করা হচ্ছে না। তবে শিক্ষার্থীদের দেয়া বুকলিষ্ট এর ব্যাপারে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেন নি।

    এভাবেই উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে চলছে অবৈধ গাইড ও নোট বইয়ের রমরমা ব্যবসা। এ ধরনের অভিযোগের ভিত্তিতে গত ১৫/০১/২০২০ তারিখে ভ্রাম্যমান আদালত পার্বতীপুর শহরের তুষার লাইব্রেরীতে অবৈধ বই ধরতে গেলে দোকান মালিকের পক্ষে সবুজ মহামান্য হাইকোর্ট একটি রিট ধরিয়ে দেন সহকরী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আবু তাহের মোঃ সামসুজ্জামানকে। এর পর থেকে এর ধরনের আর কোন অভিযান পরিচালিত হচ্ছে না।

    তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন,  অভিযান পরিচালনা কালে মহামান্য হাই কোটের একটি রিটের কাগজ আমাকে দেওয়া হয়েছে। সেটির সত্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মাধ্যমিক শিক্ষা অফিসার মেরাজুল ইসলাম বলেন, পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সম্প্রতি আলোচনা করা হয়েছে। অবৈধ কোন বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা যাবেনা বলেও তিনি জানান। এ দিকে, নিষিদ্ধ ঘোষিত গাইড ও নোট বই বিক্রয়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী বলেন, বিষয়টি সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬