Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দেশের এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন হয়নি : নাসিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৫

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    দেশের এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন হয়নি : নাসিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৫

     দেশের এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন হয়নি : নাসিম

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যায় জড়িতদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তিনি দেশ থেকে জঙ্গি দমন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ হয়েছে।

    তাঁর সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং সাফল্যের কারণে দেশ দ্রুত এগিয়ে চলছে। দেশের এমন কোনো এলাকা নেই যেখানে কোনো উন্নয়ন হয়নি। গ্রাম থেকে রাজধানী ঢাকাতেও সে উন্নয়নের ছোঁয়া চোখে পড়ার মতো।

    শুক্রবার পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, যতই মিটিং-মিছিল করেন তাতে লাভ হবে না। জনগণের কাছে যেতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে।

    বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির এখন মাজা ভেঙে গেছে। তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তাদের ব্যর্থতায় ঢাকা সিটি নির্বাচনে পরাজিত হয়ে এখন তারা নানাভাবে অপপ্রচার ও সমালোচনা করছে।

    সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, সব কিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে। বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার ব্যাংকে থাকা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার বিষয়ে সংসদে বিল পাস নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এ বিষয়ে বিএনপির মহাসচিব যে কথা বলেছেন তার কোনো ভিত্তি নেই। সব কাজে ভুল ধরা যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আশা করি তারা এই বদ অভ্যাস ত্যাগ করবেন।

    ঢাকা সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে।, সেই সঙ্গে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। যার কারণে ভোটার উপস্থিতি ছিল কম। আসলে বিএনপি অংকে ভুল করেছে।

    জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

    এ সময় সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলার প্রবীণ নেতা এম সাইদুল হক চুন্নু, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সাবেক সংসদ সদস্য পাঞ্জাব বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, বাবু চন্দন কুমার চক্রবর্তী, বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন,

    সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, যুগ্ম সম্পাদক আবু ইসহাক শামিম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক সিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে তথ্যমন্ত্রী পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, মূলধারার নিউজপ্রিন্ট ও টিভি চ্যানেলগুলোর উন্নয়নসহ মান বৃদ্ধিতেই ইউটিউবসহ অনলাইন পোর্টালগুলোকে করের আওতায় আনা হবে। ইতোমেধ্য বাইরে যেসব বিজ্ঞাপন যেত তা বন্ধ করা হয়েছে।

    এ সময় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন প্রমুখ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬