Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কুমিল্লায় বন্দুকযুদ্ধে নিহত ১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩২

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    কুমিল্লায় বন্দুকযুদ্ধে নিহত ১

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩২

    কুমিল্লায় বন্দুকযুদ্ধে নিহত ১

    কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাজহারুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

    রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পশ্চিমশিং এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বুড়িচং থানার পরিদর্শক নিত্যানন্দসহ ৬ পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তলসহ দেশীয় বিভিন্ন অস্ত্র।

    নিহত মাজহারুলকে ‘ডাকাত’ উল্লেখ করে পুলিশ বলছে, সে দুই ব্যবসায়ী হত্যায় অভিযুক্ত। মহাসড়কে ডাকাতি করতে গিয়ে দুই ব্যবসায়ীকে হত্যা করে সে ও তার সঙ্গীরা। কয়েকদিন পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহসাড়কের বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় ডাকাতদের হাতে খুন হন দুই ব্যবসায়ী।

    বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘নিহত ডাকাত মাজহারুলের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’

    কুমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে মহাসড়কে ডাকাতদের আতঙ্কে অতীষ্ঠ ছিল যাত্রীরা। এরই মধ্যে ডাকাতদের হাতে খুন হন দুই ব্যবসায়ী। এর একটি হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে গিয়ে মাজহারুলসহ অন্যান্য ডাকাতদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে মহাসড়কের চান্দিনায় ডাকাতিকালে একজনকে ও অভিযান চালিয়ে আরো একজন আটক করা হয়। এ দু’টি অভিযানের সময় দু’বারই কৌশলে পালিয়ে যায় মাজহারুল।

    দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় আটক ডাকাতদলের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাজহারুলকে গ্রেপ্তারের লক্ষ্যে সোমবার মধ্যরাতে বুড়িচং উপজেলার পশ্চিমশিং এলাকায় অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়। পরে সেখানে মাজহারুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬