Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশার সারাইগাছী বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পোরশার সারাইগাছী বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১২

    পোরশার সারাইগাছী বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি

    নওগাঁর পোরশা উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছী বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সারাইগাছী বাজার পোরশা উপজেলার প্রাণকেন্দ্র। স্থানটি বৃহৎ চার মাথার বাজার এবং অনেক গুরুত্বপূর্ণ এলাকা। অথচ এখানে স্থাপন করা হয়নি পুলিশ স্টেশন বা পুলিশ ফাঁড়ি। বাজারটি উপজেলার মিডিল পয়েন্টে বা উপজেলার মদ্ধস্থানে অবস্থিত।

    পোরশা উপজেলার জন্মলগ্ন থেকে পোরশা বাজার থাকলেও যে পরিমান পোরশা বাজার বর্ধিত হয়নি সে হিসাবে অনেক পরের জন্ম সারাইগাছী বাজার ব্যাপক বর্ধিত হয়েই চলেছে। বর্তমানে এ বাজারটি পোরশা বাজারকেও ছাড়িয়ে গেছে। তাছাড়া পোরশা বাজারের পরবর্তিতে নিতপুর, গাঙ্গুরিয়াসহ উপজেলার বেশকয়েকটি মোড় বা বাজারের জন্ম হলেও সারাইগাছী বাজারের মতো এতো দ্রুত এগিয়ে যায়নি অন্য কোন মোড় বা বাজার।

    সারাইগাছী বাজার উপজেলা পরিষদ চত্তর নিতপুর থেকে ১০ কি:মি: পূর্বে অবস্থিত। অনেকে চার মাথার বাজার, কেউবা আবার চৌমুহনী বাজার বলেও ডাকেন বা চেনেন সারাইগাছী বাজারকে। কারন এ বাজার থেকে ৪টি রাস্তা ৪দিকে গেছে।

    সারাইগাছী বাজার থেকে যে রাস্তাটি উত্তর দিকে গেছে সেটি পার্শবর্তি উপজেলা সাপাহারে, দক্ষিনের রাস্তাটি গেছে পার্শবর্তি উপজেলা নিয়ামতপুর হয়ে গোমস্তাপুর-নাচোল হয়ে বিভাগীয় শহর রাজশাহী, পূর্বদিকে যে রাস্তাটি গেছে সেটি মহাদেবপুর হয়ে জেলা শহর নওগাঁ এবং অপর পশ্চিমে যাওয়া রাস্তাটি পোরশা উপজেলা পরিষদ চত্তর নিতপুরে গেছে। সারাইগাছী বাজার থেকে ৪টি রাস্তায় এ উপজেলার শেষ প্রান্ত ১০কিলোমিটার।

    সারাইগাছী বাজারটিতে রয়েছে সরকারী খাদ্য গুদাম, শহীদদের বিজয় স্তম্ভ, গরু মোটাতাজাকরণ প্রকল্পের বিশাল স্থাপনা, রয়েছে পল্লী বিদ্যুতের অফিস, ডাচ বাংলা ও ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা, অর্ধ শতাধীক এনজিও অফিস, কয়েকটি ব্যাক্তি মালিকানাধীন কিনিক হাসপাতাল, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, মহিলা ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি কওমি ও মহিলা মাদ্রাসা, মসজিদ এবং কয়েক হাজার ব্যবসা কেন্দ্রসহ অসংখ্য বসতবাড়ী। রয়েছে নবনির্মিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

    পোরশা থানা কমপ্লেক্সটি বর্তমানে উপজেলা পরিষদ এলাকা নিতপুরে থাকায়, আর নিতপুর থেকে পোরশা উপজেলার ৩টি পয়েন্টের দুরত্ব ২০কি: মি: হওয়ায় থানা পুলিশ অনেক সময়ে ইচ্ছা থাকা সত্তেও সময়মত সঠিক সেবা দিতে পারেন না। আবার উপজেলার শেষ প্রান্তের গ্রামের সাধারন বসবাসকারী মানুষরা প্রয়োজন হলেও থানা অনেক দূরে হওয়ায় তারাও থানায় আসেন না। বড় কোন ঘটনা ঘটলে ২০কি: মি: রাস্তায় যেতে অনেক সময় লেগে যাওয়ায় চাহিদামত সেবা দিতে পারেন না থানা পুলিশ। বর্তমান নিতপুর থানা কমপ্লেক্স থেকে রাতে ডিউটি করতেও হিমশিম খাচ্ছেন থানা পুলিশ। প্রতি রাতে ২০কি মি: রাস্তা গেলে একটি রাস্তা ডিউটি দেওয়া হবে। এরকম মোট ৩টি রাস্তা রয়েছে। যেগুলোতে প্রতি রাতে ডিউটি করতে হয় বলে জানান থানা পুলিশ। থানা থেকে পোরশা উপজেলার শেষ সীমানার দূরুত্ব অনেক বেশি হওয়ায় হিমশিম খেতে হয় থানা পুলিশের।

    সারাইগাছী বাজারে পুলিশ ফাঁড়ি বা পুলিশ ষ্টেশন স্থাপন করা হলে মাত্র ১০কি: মি: হবে উপজেলার সকল রাস্তা বা শেষ সীমানা। সহজেই পুলিশ রাতে ১০কি: মি: করে মোট ৩টি রাস্তা ডিউটি বা পাহারা দিতে পাবেন। তাই সারাইগাছী বাজারে একটি পুলিশ ফাঁড়ি বা পুলিশ ষ্টেশন স্থাপন হলে উপজেলার সকল মানুষ উপকৃত হবেন।

    এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আমরা মানুষকে সেবা দিতে আপ্রাণ চেষ্টা করি। তবে অনেক সময় রাস্তার দুরুত্ব অনেক বেশি হওয়ায় আমরা মানুষকে কাঙ্খিত সেবা দিতে পারি না। উপজেলার মিডিল পয়েন্ট সারাইগাছী বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন হলে এ উপজেলার সকল মানুষ সহজে এবং অল্প সময়ে কাঙ্খিত সেবা পাবেন। এ ব্যাপারে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬