Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কিনে বিপাকে ফুল ব্যবসায়ীরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০১

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কিনে বিপাকে ফুল ব্যবসায়ীরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০১

    ভালোবাসা দিবস উপলক্ষে ফুল কিনে বিপাকে ফুল ব্যবসায়ীরা

    বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অতিরিক্ত ফুল কিনে বিপাকে পড়েছেন সাতক্ষীরায় ফুল ব্যবসায়ীরা। আজ শুক্রবার ছুটির দিনে ভালোবাসা দিবস হওয়ায় ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত ফুল বিক্রি করতে পারেননি। সাতক্ষীরা শহর, পাটকেঘাটা ও তালা এলাকার ফুল ব্যবসায়ীরা এবারের ভালোবাসা দিবসে ফুল বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করছেন।

    সাতক্ষীরা শহরের মিনি মার্কেট এলাকায় বড় ফুলের দোকান ফুলশয্যা। তবে দোকানে কোনো বেচাকেনা নেই। দোকান মালিক মিকাইল ইসলাম বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ২৫ হাজার টাকার ফুল কিনে করে রেখেছি। এখন পর্যন্ত ৮-১০ হাজার টাকার ফুল বিক্রি করেছি। বৃহস্পতিবার  বিকেলে একটু বেশি ফুল বিক্রি হয়েছিল। কিন্তু আজ ভালোবাসা দিবসের দিন ফুল বিক্রি হচ্ছে না।

    ফুল বিক্রি না হওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভালোবাসা দিবসের দিনে মূলত বিভিন্ন স্কুল-কলেজের ছেলেমেয়েরা ফুল বেশি কেনে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় স্কুল-কলেজের ছেলেমেয়েরা বাসা থেকে বের হতে পারেনি। যার কারণে ফুলও বিক্রি হচ্ছে না। আশা করেছিলাম ভালোবাসা দিবসের দিনে ৫০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবো। এখন ফুল কিনে বিপাকে পড়েছি।

    অন্যদিকে জেলার পাটকেলঘাটা থানার পাঁচরাস্তা মোড় এলাকায় ভালোবাসা দিবসকে সামনে রেখে লাভের আশায় ফুল বিক্রি করছেন মারুফ হোসেন। তবে তিনিও পড়েছেন বিপাকে।

    পাটকেলঘাটা থানা সদরের শেখ আব্দুর রউফের ছেলে মারুফ হোসেন বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখে ১৫ হাজার টাকার ফুল কিনেছি বিক্রির জন্য। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০০ টাকার ফুলও বিক্রি হয়নি। অনেক টাকা লোকসান হয়ে গেল।

    পাটকেলঘাটা ওভার ব্রিজের পাশে স্যানাল ফুলঘর। সেখানে ৯ বছর ধরে ফুলের ব্যবসা করছেন প্রদীপ স্যানাল। ৫৫ হাজার টাকার ফুল কিনে রেখেছেন এই ফুল ব্যবসায়ী।

    ফুল ব্যবসায়ী প্রদীপ স্যানাল জানান, যশোরের গদখালী এলাকা ফুলের জন্য বিখ্যাত। তবে এ বছর গদখালীর গোলাপ ফুলের মান ভালো না। যে কারণে আমি ভারত থেকে ৩০ হাজার টাকার গোলাপ আমদানি করেছি। মোট ৫৫ হাজার টাকার গোলাপ, রজনীগন্ধা, গাদা ও বিভিন্ন ধরনের ফুল এনেছি। কিন্তু বেচাকেনা নেই।

    অপরদিকে তালা সদরের মরিয়ম ফুলশয্যার দোকান মালিক হাসান মুন্সিও পড়েছেন বিপাকে। ফুল বিক্রি নেই তারও। তিনি বলেন, ফুল কিনে বিপাকে পড়েছি। এবার বিক্রি নেই। ভালোবাসা দিবসে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়ে গেল।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬