Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দিনাজপুরে ৭৪ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ
    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫০
    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫০

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    দিনাজপুরে ৭৪ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ

    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫০
    হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫০

    দিনাজপুরে ৭৪ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ

    দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশী তাই কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে সবুজ ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।

    সরজমিনে গিয়ে দেখা যায়, দিনাজপুর জেলার ১৩ উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সবুজে ছেয়ে গেছে ভুট্টার মাঠ। ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদন ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুন। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ সাত থেকে আট হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৩৮ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকেরা।

    ভুট্টা পরিচার্য করার সময় কয়েকজন কৃষক দাবি করেন, কৃষি অফিসের জনবল বৃদ্ধি করে ভুট্টা চাষে আরও বেশী সেবা দিলে তারা আরও বেশী ভুট্টা উৎপাদন বৃদ্ধি করতে পারবে।

    ঘোড়াঘাটের ওসমানপুর গ্রামের ভুট্টাচাষী মতিয়ার রহমান বলেন, প্রতি বছর আমি তিন বিঘা জমিতে ভুট্টা আবাদ করে আসছি। ধানের চেয়ে কম খরচে ভুট্টা চাষ হয় এবং দ্বিগুন ভুট্টা উৎপাদন হয়ে থাকে। অনেক আশা করে জমি প্রস্তুত করে ভুটার বীজ বোপন করেছি। আশা করি এবছর ভুট্টার ভাল ফলন হবে। ভাল ফলন পেলে পরিবার পরিজনদের নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবো।

    দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানায়, গত বছরের চেয়ে এবছরে ভুট্টার চাষ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গেলো বছরে পুরো দিনাজপুর জেলায় ৬৯ হাজার হেক্টর জমিতে কৃষকরা ভুট্টা চাষ করেছিল। এবছর তা বৃদ্ধি পেয়ে চলতি মৌসুমে জেলার ১৩ টি উপজেলায় প্রায় ৭৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা উৎপাদনের লক্ষমাত্রা ধারা হয়েছে।

    তিনি আরও জানান, চাষিরা সঠিকভাবে ভুট্টা চাষ করতে পারে সে জন্য জেলার প্রতিটি উপজেলার কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন।

    ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার জানায়, এবছরে চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় প্রায় দুই হাজার এক’শ হেক্টর জমিতে ভুট্টা উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। গত বছর ভুট্টার চাষের লক্ষমাত্রা ছিলো এক হাজার সাত’শ হেক্টর।

    তিনি আরও জানান এবছর ভুট্টাচাষীরা উচ্চ ফলনশীল হাইব্রীড ৯৮১,এমকে ৪০সহ বিভিন্ন জাতের ভুট্টা জমিতে চাষীরা চাষ করেছে। আমরা প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে সুপরামর্শ দিয়ে আসছি। আশা করছি এবছর কৃষকরা ভাল ভুট্টার ফলন পাবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬