Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বইমেলায় প্রচ্ছদ শিল্পী ‘লাঞ্ছিত’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৬

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    বইমেলায় প্রচ্ছদ শিল্পী ‘লাঞ্ছিত’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৬

    বইমেলায় প্রচ্ছদ শিল্পী ‘লাঞ্ছিত’
    সংগৃহিত
    ২১শে ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগ কর্নারে ‘করাতকল’ স্টলের সামনে ধুমপান এর প্রস্তুতির সময় লিটল ম্যাগ ‘করাতকল’ ও ‘দ্রষ্টব্য’-এর প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু নামে এক তরুণকে পুলিশ কর্মকর্তা  হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। পরে পিন্টুর লাঞ্ছনার প্রতিবাদে মেলা প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেছে তার সহকর্মীরা।
    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, শিল্পী চারু পিন্টু সিগারেট ধরাতে গেলে দুজন পুলিশ এসে তার শার্টের কলার ধরে গালমন্দ করেন। এক পর্যায়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় আশ-পাশের স্টলের বিক্রয় কর্মীরা   বিক্ষুব্ধ হয়ে বাধা দেন। পরে মেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমির কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।

    ঘটনার বিবরণে শিল্পী চারু পিন্টু  বলেন, “এখানে অনেকে সিগারেট খায়। আজকে আমাকে একজন একটি সিগারেট দিয়েছিল, সেটি হাতে নেওয়া মাত্রই একজন পুলিশ এসে কোনো কথাবার্তা ছাড়াই আমার শার্টের কলার ধরে বলছে, ‘ওরে ভ্যানে নিয়ে চল’, ‘ওরে থানায় নিয়ে চল’।এই বলে আমাকে টেনেহিঁচড়ে লিটল ম্যাগ কর্নার থেকে বের করে নিয়ে যেতে চেষ্টা করে।

    “তখন এখানকার ছোট কাগজের সবাই এগিয়ে প্রতিবাদ জানিয়েছে। পরবর্তীতে বাংলা একাডেমির লোকজন এসে আমাদের কথাবার্তা শুনেছে এবং ক্ষমা চেয়েছে। আমি এর বিচারের দাবিতে বাংলা একাডেমির কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

    এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম  বলেন, “বইমেলায় সিগারেট নিয়ে প্রবেশ করাই নিষেধ। সেখানে উনি একবার ধূমপান করেছেন। পরে আবার করতে গেলে বাধা দেওয়ায় উভয়পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলা একাডেমির কর্মকর্তাদের মধ্যস্ততায় বিষয়টি মীমাংসা হয়েছে।”

    তবে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘বেপরোয়া’ আচরণের অভিযোগ করে ‘করাতকল’ ও ‘দ্রষ্টব্য’ লিটল ম্যাগের  সম্পাদক কামরুল হুদা পথিক  বলেন, “শিল্পীর গায়ে হাত দেওয়ার সময় আমি এখানে ছিলাম না। এ ঘটনায় যখন এখানকার বিক্রয়কর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে তখন আমি এখানে দৌঁড়ে আসি। তখন ওই পুলিশ সেখানে আরও ২০-২৫ জন পুলিশ নিয়ে এসে বলে, ‘সব শালারে ধরে নিয়ে যাব’। ওই পুলিশ তখন বেপরোয়া হয়ে পড়ে।”

    এ ঘটনার পর সন্ধ্যায় লিটল ম্যাগ কর্নারে প্রায় আধা ঘণ্টা পর বাতি জ্বালানো হয়েছে অভিযোগ করে এই সম্পাদক বলেন, “লিটল ম্যাগে যারা লেখেন তারা তো আর উচ্চ মর্যাদাসম্পন্ন লেখক নয়। তারা তো আসলে বিড়ি-সিগারেট খায়। তবে এখানে একটি ‘স্মোকিং জোন’ রাখলে হয়ত এ ঘটনা ঘটত না।

    পুলিশের আচরণের নিন্দা জানিয়ে এফএম শাহীন নামে একজন প্রত্যক্ষদর্শী  বলেন, “ঘটনার সময় আমি এখানে ছিলাম। এক প্রকার গায়ে হাত! এটা আমাদের জন্য লজ্জাস্কর। আমরা যারা লেখালেখি করি, সাংবাদিকতা করি, আমরা এই ঘটনার ধিক্কার ও নিন্দা জানাই। আমি বিশ্বাস করি, বাংলা একাডেমি খুব দ্রুত বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসবে এবং আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেবে। অন্যথায় আমরা যারা তরুণ লেখক ও প্রকাশক রয়েছি, বিষয়টি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করব।”

    এ বিষয়ে জানতে চাইলে লিটল ম্যাগ কর্নারের আহ্বায়কের দ্বায়িত্বে থাকা বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতান বলেন, “ঘটনাটির কথা শুনে আমি এখানে এসে বিষয়টা মীমাংসা করে দিয়েছি এবং বিষয়টি মেলা কমিটির সদস্য সচিবকে জানিয়েছি।”

    বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, “আমি বিষয়টি জেনেছি। এটা নিয়ে আমরা আগামীকাল বসব। এটা নিয়ে নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। আমরা বসে বিষয়টির মীমাংসা করব।”

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬