পঞ্চগড়ে সপ্তাহ ব্যাপি বই মেলা শুরু
পঞ্চগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ (সাত) দিন ব্যাপি ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২১ শে ফেব্রুয়ারী বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। মেলা উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উক্ত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকাশনার পক্ষ থেকে প্রদর্শনী ও বিক্রয়ের জন্য মোট ২৩ টি স্টল দেয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি