Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩

     রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

    বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়ষ্ক ১০ আসামির পক্ষে সাক্ষ্য জেরা সম্পন্ন হয়েছে। এদিকে আগামী ১০ মার্চ আদালতে মামলায় গ্রেপ্তারকৃত আট জন ও জামিনে থাকা আসামি মিন্নিসহ মোট নয়জনের পরীক্ষা হবে। ৩৪২ ধারায় এ পরীক্ষা দিবেন আসামিরা।

    ইতিমধ্যে মামলায় আদালতে ৭৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। একজন প্রবাসে থাকায় তার সাক্ষ্য ছাড়াই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেছেন আদালত।

    মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরগুনা জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আটজন ও জামিনে থাকা মিন্নিসহ মোট নয়জন আসামির উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবিরকে জেরা করা হয়।

    রিফাত হত্যার ঘটনায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়ষ্ক ১০ জন ও বাকি ১৪ জন শিশু। প্রাপ্তবয়স্কদের মধ্যে মুছা বণ্ড পলাতক ও মিন্নি জামিনে রয়েছেন।

    পিপি ভূবন চন্দ্র জানান, মঙ্গলবার ১০ আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছেন। এর মধ্য দিয়ে সব আসামির পক্ষেই জেরা শেষ হয়েছে। আর সাক্ষী ও জেরা হবে না।

    তিনি জানান, ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মামলায় সাক্ষীদের জবানবন্দী ও জেরা সম্পন্ন হয়েছে। আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী ১০ মার্চ।

    বাদীপক্ষের নিয়োজিত আইনজীবী মজিবুল হক কিসলু জানান, ৩৪২ ধারাটি হলো আসামির পরীক্ষা নেয়ার মতো। ওইদিন আসামিদের বিরুদ্ধে যেসকল অভিযোগ উঠেছে সেগুলো তাদেরকে পড়ে শোনানো হবে। এরপর আসামিরা অভিযোগগুলো সম্পর্কে তাদের বক্তব্য থাকলে সেটা আদালতকে জানাবেন। তখন আসামিরা যদি মনে করে তাহলে সাফাই সাক্ষী হবে।

    এদিকে জামিনে থাকা আসামি মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের জানান, রিফাত শরীফের রক্তমাখা জামা ও মিন্নির রক্তাক্ত জামাকাপড় তদন্ত কর্মকর্তা বাসা জব্দ করলেও, আদালতে জব্দ তালিকায় উপস্থাপন করেননি।

    তিনি বলেন, ‘তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আমার বাসা থেকে ওই জামাকাপড় উদ্ধারের সময় আমি তা ভিডিও করে রেখেছিলাম। কিন্ত অজ্ঞাত কারণে তা আদালতে উপস্থাপন হয়নি। আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।’

    সাক্ষী ও জেরা সমাপ্তির পর আদালত চত্বরে মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারি আসলাম বলেন, ‘আমি আশা করি মিন্নির ব্যাপারে ন্যায়বিচার করবেন আদালত। আশা করি ন্যায়বিচার পাব।’

    আদালত চত্বরে নিহতের বাবা ও মামলার বাদি দুলাল শরীফ সাংবাদিকদের বলেন, সাক্ষী ও জেরা যেভাবে সমাপ্তি হয়েছে, আমি অপেক্ষায় আছি ন্যায়বিচার পাব।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬