Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড চায় ১৪ দল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৩

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড চায় ১৪ দল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৩

     নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড চায় ১৪ দল

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে আমরা কোনো নারী নির্যাতন দেখতে চাই না, কোনো শিশু নির্যাতন দেখত চাই না, কোনো দুর্বৃত্তায়ন দেখতে চাই না।

    বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    নাসিম বলেন, সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বলেন, আজকে সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাহলে কেন একটি পাশবিক শক্তিকে দমন করতে পারব না? শেখ হাসিনার কঠিন নেতৃত্ব কোনো অপরাধীকে ছাড় দেয়া হয় নাই, ছাড় দেয়া হচ্ছে না। সে যেই হোক।

    তিনি বলেন, আজকে বলতে চাই, ১৫ আগস্টের খুনিদের, ৪ নেতার হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল খালেদা জিয়া। বিএনপি-জামায়াতের সৃষ্ট সেই পশুদেরও শেখ হাসিনার আমলে খাতির করা হয় নাই। তাদের বিচার করা হয়েছে। সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তাহলে কেন আমরা শিশু নির্যাতনকারীদের দমন করতে পারব না?

    আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, আমি আইনমন্ত্রীর কাছে অনুরোধ করে বলতে চাই, দ্রুত বিচার আইন তো আছে, তারপরেও আরও সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আরও কম সময়ের মধ্যে দ্রুত বিচার করে নারী-শিশু নির্যাতনকারীদের চরম দণ্ড দিতে হবে, এটা ১৪ দলের দাবি।

    নাসিম বলেন, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, শিশু নির্যাতনকারীরা পশুর থেকেও অধম। এদের ছাড় দেয়া হবে না।

    দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘পহেলা মার্চ স্বাধীনতার পক্ষের শক্তি, দেশের সমস্ত মানুষ, নারী-পুরুষ শিখা চিরন্তনে আসুন। আমাদের নতুন কর্মসূচি পহেলা মার্চ বিকেল ৩টায়, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
     
    শিখা চিরন্তনের সামনে আমরা অঙ্গীকার করব, স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটিও নারী নির্যাতন হতে দেব না। হলে কঠোর বিচার করা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধু সেই জন্মশতবার্ষিকীর মূহুর্তে সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউ থেকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সব অন্ধকারকে দূর করব। অন্ধকার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত হবে।’

    অতীতের মতো বিএনপি-জামায়াত চক্রান্ত করলে তাদের আবারও পরাস্ত করব বলেও যোগ করেন নাসিম। সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬