Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নওগাঁয় সাধারন মানুষের আস্থা ও বিশ্বাস এখন গ্রাম আদালত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩১

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নওগাঁয় সাধারন মানুষের আস্থা ও বিশ্বাস এখন গ্রাম আদালত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩১

    নওগাঁয় সাধারন মানুষের আস্থা ও বিশ্বাস এখন গ্রাম আদালত

    নওগাঁর ৬টি উপজেলার গ্রামের সাধারন মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে গ্রাম আদালত। স্থানীয় সরকার বিভাগ এর তত্বাবধানে বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর গ্রাম আদালত কার্যক্রমের আইনী সেবা এখন সাধারণ মানুষের দোড়গোড়ায়। এখন ছোট-খাটো বিরোধের জন্য গ্রামের মানুষকে আর থানা কিংবা উচ্চ আদালতে যেতে হয়না। হাতের নাগালে গ্রাম আদালতে এসেই মামলা ভেদে মাত্র ১০/- টাকা ও ২০/- টাকা ফিস প্রদান করে সুবিচার পাচ্ছেন গ্রামের সর্বস্তরের জনগণ। এতে গ্রাম আদালত প্রকল্পের এই আইনী সেবামূলক কার্যক্রম যেমন দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে তেমনি অল্প সময়েই অর্জন করেছে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস।

    জানা গেছে, নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ২০১৭সালের জুলাই মাসে মাত্র ৬টি উপজেলায় পরিক্ষামূলকভাবে শুরু করে গ্রাম আদালতের যাত্রা। বর্তমানে নওগাঁ জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা ও বদলগাছী এ ৬টি উপজেলার মোট ৪৯টি ইউনিয়নে চলছে গ্রাম আদালতের এই কার্যক্রম। প্রকল্পটি অর্থায়ন করছে ইউএনডিপি, ইউরোপীয়ান ইউনিয়ন এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইএসডিও বাংলাদেশ।

    বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও এবং গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী লুৎফর রহমান জানান, নওগাঁ জেলায় প্রকল্পের শুরু ২০১৭ইং সালের জুলাই থেকে ২০১৯ ইং সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট মামলার সংখ্যা ছিল ১২হাজার ৭৪টি, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১১হাজার ৮৭৩টি। এর মধ্যে জেলার পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে মোট মামলার সংখ্যা ১হাজার ২৮৩টি, নিষ্পত্তি হয়েছে ১হাজার ২৫০ টি। সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে মোট মামলার সংখ্যা ১হাজার ৯৯১টি, নিষ্পত্তি হয়েছে ১হাজার ৯৬৬টি। নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট মামলার সংখ্যা ১হাজার ৭২৬টি, নিষ্পত্তি হয়েছে ১হাজার ৬৯৩টি। মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে মোট মামলার সংখ্যা ২হাজার ৫৯৪টি, নিষ্পত্তি হয়েছে ২হাজার ৫৬৪টি। পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নে মোট মামলার সংখ্যা ২হাজার ৫২৭টি, নিষ্পত্তি হয়েছে ২হাজার ৪৮৬টি। বদলগাছী উপজেলায় ৮টি ইউনিয়নে মোট মামলার সংখ্যা ১হাজার ৯৫৩টি, নিষ্পত্তি হয়েছে ১হাজার ৯১৪টি। জেলার এ ৬টি উপজেলার নিষ্পত্তিকৃত মামলা থেকে ক্ষতিপূরণ বাবদ নগদ মোট আদায় হয়েছে ৬কৌটি ৫২লক্ষ ৭২ হাজার ৯৩৯ টাকা।  

    গ্রাম আদালতে সুবিচার পাওয়া পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের দোয়ারপাল গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে বেলাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে একজনের নিকট থেকে ধারের পাওনা ২৫হাজার টাকা ফেরত পাচ্চিলেন না। তিনি তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ২০টাকা ফি দিয়ে একটি মামলা দায়ের করেন এবং ১মাসের মধ্যেই গ্রাম আদালতে বিচারের মাধ্যমে বিবাদীর নিকট থেকে তার পাওনা টাকা ফেরত পান।

    মাঠ পর্যায়ে সর্বস্তরের বিচারপ্রার্থী জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন গ্রাম আদালতের কর্মীরা। সক্রিয়ভাবে চলছে তাদের এই কার্যক্রম। গ্রাম আদালতের আইনী সেবার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিচারপ্রার্থী গ্রামের সাধারন মানুষ সহজেই অল্প খরচে অল্প সময়ের মধ্যেই সুবিচার পাবেন বলে মনে করেন জেলা গ্রাম আদালতের সমন্বয়কারী লুৎফর রহমান।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬