Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আশুলিয়ায় কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৯

    আরো খবর

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    আশুলিয়ায় কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৯

    আশুলিয়ায় কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল

    সাভারের আশুলিয়ায় শিল্প কারখানার বিষাক্ত কেমিকেল বর্জ্যরে কারণে বোরো মৌসুমে ব্যাপক ক্ষতির শঙ্কায় রয়েছেন একটি ইউনিয়নের কয়েকশ কৃষক। বছরের পর বছর কেমিকেল মিশ্রিত পানি ফসলি জমিতে প্রবেশ করায় পোকামাকড়ের আক্রমণ বেড়ে ও মাটির উর্বরতা হারিয়ে একেবারেই কমে গেছে ফলন। অনেকেই চাষাবাদ ছেড়ে কাজ করছেন দিনমজুর হিসেবে।

    এদিকে কারখানার বিষাক্ত কেমিকেল বর্জ্য ফসলি জমি নষ্টের পাশাপাশি পরিবেশের মারাত্মক দূষণ করছে। দূষণের কবলে খালের মাছসহ বিভিন্ন জলজ প্রাণি মরে যাওয়ায় হুমকিতে  পড়েছে জীববৈচিত্র।

    এছাড়া বিষাক্ত এই কেমিকেল ফসলি জমি হয়ে ফুড চেইনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ নানা জটিল রোগ সৃষ্টি করছে বলে দাবি পরিবেশবিদদের। স্থানীয় কৃষক ও এলাকাবাসী বারবার প্রতিকার চাইলেও উপজেলা কৃষি বিভাগসহ স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় টনক নড়েনি কারখানা কর্তৃপক্ষের।

    আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী মেশিনপাড় এলাকায় জিটিএ স্পোর্টস লিমিটেড নামে একটি ডায়িং কারখানার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

    গোহাইলবাড়ী এলাকার কৃষক আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেন, জিটিএ কারখানা কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে বিষাক্ত কেমিকেল মিশ্রিত পানি ছেড়ে দেয়ায় তাদের শত শত বিঘা কৃষি জমি নষ্ট হচ্ছে। ৮-১০ বছর আগেও বোরো মৌসুমে তারা বিঘা প্রতি ৩০-৪০ মণ ধান পেতেন। কিন্তু কয়েক বছর ধরে বিঘা প্রতি তারা মাত্র সাত-আট মণ ধান পাচ্ছেন। লোকসানের কারণে অনেকেই চাষাবাদ বাদ দিয়ে দিনমজুরের কাজ করছেন। কিন্তু তার মতো অনেকেই অন্য পেশায় যেতে না পারায় ক্ষতির মুখে পড়েও ঝুঁকি নিয়ে চাষাবাদ করছেন। এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে দেয়া হয় না বলে অভিযোগ কৃষকদের।

    স্থানীয় কৃষক মোনতাজ মন্ডল অভিযোগ করে বলেন, এ বছর বোরো মৌসুমে দেড় বিঘা জমিতে ধান চাষ করেছেন তিনি। কিন্তু ওই কারখানার ডায়িংয়ের ময়লাযুক্ত পানি সরাসরি ক্ষেতে প্রবেশ করায় তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে কেমিকেল বর্জ্যরে অধিক পরিমাণ কাঁদা জমে মাটির উর্বরতা হারিয়ে যাচ্ছে। শুরুতে ধানের গোছা মোটা ও সবুজ দেখালেও বৈশাখ-জৈষ্ঠ্য মাসে সামান্য বৃষ্টিতেই ধান ঝরে যায়।

    পাশাপাশি ক্ষেতে প্রচুর পরিমাণে পোকা-মাকড়ের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তারা। উপজেলা কৃষি অফিস ও বাজার থেকে কেনা কীটনাশনক প্রয়োগ করেও কোনো ফল মিলছে না। এছাড়াও দুর্গন্ধযুক্ত কাঁদামাটির আধিক্যের কারণে গবাদি পশু দিয়ে ক্ষেতে হালচাষসহ স্বাভাবিক কাজ করা তাদের জন্য দূরহ হয়ে পড়েছে। কারখানা কর্তৃপক্ষ, উপজেলা কৃষি অফিস ও প্রভাবশালীদের কাছে তারা অনেকবার বলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

    এলাকাবাসী আব্দুল খালেক ও সুলতান মিয়া জানান, এক সময় এই খালে প্রচুর মাছ পাওয়া যেত। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এখানে মাছ ধরত। কিন্তু কারখানার বিষাক্ত কেমিকেল মিশ্রিত পানির কারণে মাছ দূরের কথা, খালে এখন কোনো জলজ প্রাণিও চোখে পড়ে না।

    তবে জিটিএ স্পোর্টস লিমিটেড কারখানার এইচআর ম্যানেজার মতিউর রহমান এসব অভিযোগ অস্বীকার করে তারা কারখানার কেমিকেল মিশ্রিত বর্জ্য ইটিপির মাধ্যমে শোধন করেই নির্গত করছেন বলে দাবি করেন। যদিও কারখানার পেছনের অংশে বিরাট একটি পুকুরে জমিয়ে রাখা দুর্গন্ধযুক্ত কালো পানির ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক বলেন, কারখানার বিষাক্ত বর্জ্য ফসলি জমি থেকে খাদ্যচক্রের বিষক্রিয়ার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ক্যানসারসহ নানা জটিল রোগের সৃষ্টি করে। তাই সরকারের নীতিমালা অনুযায়ী, কেমিকেল মিশ্রিত বর্জ্য ইটিপিতে শোধনের পরই যাতে শিল্প কারখানাগুলো তা পরিবেশে ছাড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এমনকি যেসব কারখানা তা অমান্য করে পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে।

    এদিকে সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ শিমুলিয়া ইউনিয়নের ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে গার্মেন্ট কারখানার বিষাক্ত বর্জ্যে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬