Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খালেদা দেশে চিকিৎসা নিতে চান না, এটা চিকিৎসকদের অপমান: নূর-ই আলম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৪

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    খালেদা দেশে চিকিৎসা নিতে চান না, এটা চিকিৎসকদের অপমান: নূর-ই আলম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৪

    খালেদা দেশে চিকিৎসা নিতে চান না, এটা চিকিৎসকদের অপমান: নূর-ই আলম

    জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ‘চিকিৎসা একটি আস্থার ব্যাপার। বাংলাদেশের হাজার হাজার মানুষ সুচিকিৎসা পাচ্ছে। কিন্তু আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি আস্থা না থাকে তাহলে আমাদের যে কার্যক্রম তা ব্যাহত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে চিকিৎসা নিতে চান না।

    যিনি এই দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যদি বাংলাদেশের চিকিৎসা সেবার ওপর আস্থা না রাখেন তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কীভাবে আস্থা রাখবে? এটা কিন্তু আমাদের চিকিৎসা সেবাকে, আমাদের চিকিৎসকদের অপমান করা হয়। তাদের ওপর একটি অনাস্থা দেয়া হয়।

    আজ শুক্রবার সকালে মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টেটিকস ফোরাম ও ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম শবনম জাহান এমপি উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, বিএনডিএফের সাধারণ সম্পাদক সামসুন নাহার মহুয়া, সহ-সম্পাদক তামান্না চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনডিএফেরর মো. এমদাদ হোসেন। দিনব্যাপী কার্যক্রমে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, পুষ্টিসেবা, ডায়াবেটিস, চোখ, হাড় ক্ষয় পরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়।

    চীফ হুইপ বলেন, আমি মনে করি, যারা আমরা রাজনীতি করি, তাদের উচিত চিকিৎসকদের আরও বেশি অনুপ্রেরণা দেয়া, উৎসাহিত করা। আমাদের চিকিৎসকরা ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো, এটা বলতে হবে।
     
    পৃথিবীতে যেসব দেশ উন্নত চিকিৎসা দিচ্ছে যেমন সিঙ্গাপুর, ব্যাঙ্গালোরসহ বিভিন্ন দেশ রয়েছে তাদের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা কিন্তু এক নয়। আমাদের হাসপাতাল, আমাদের চিকিৎসকরা কিন্তু ষোল কোটি মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। এত বেশি জনসংখ্যার চিকিৎসাসেবা কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোকে দিতে হয় না। তাই আমাদের সবসময় মনে করতে হবে, আমার দেশ ভালো, আমাদের চিকিৎসা ভালো, আমাদের মানবতা ভালো। মানবতাই যদি ভালো না হতো তাহলে আজকে এত বড় বড় চিকিৎসক আমাদের এই মফস্বলে আসতো না চিকিৎসা সেবা প্রদান করতে।
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬