Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি: কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৮:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৮:০০

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি: কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৮:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৮:০০

    আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি: কাদের

    খালেদা জিয়ার জামিন না পেয়ে বিএনপি আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেছেন, বেগম জিয়ার জামিন চেয়েছে আদালতের কাছে; আদালত জামিন নামঞ্জুর করেছে। এমন অবস্থায় তারা বিক্ষোভ করেছে আদালতের বিরুদ্ধে। এখানে সরকার আর আদালতকে গুলিয়ে ফেলতে চায় বিএনপি।

    আজ শনিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

    বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে বিএনপির করা অভিযোগের বিষয়ে কাদের বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে এটা ঠিক আমি জানিনা। বিষয়টি খুব দুর্ভাগ্যজনক। বিএনপি বিক্ষোভের ডাক দিয়েছে এই বিক্ষোভ কার বিরুদ্ধে? আদালতের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি?’

    তিনি বলেন, ‘বেগম জিয়ার জামিন চেয়েছে আদালতের কাছে আদালত জামিন নামঞ্জুর করেছে। জামিন পেলে আদালত দিয়েছে, না পেলে সরকার প্রভাবিত করেছে। এ ধরনের বিষয়গুলো তারা বারবার বলে আসছে।’

    বিএনপি আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে মন্তব্য করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের নেতাকর্মীদের নিয়ে যে বিক্ষোভের ডাক তারা দিয়েছে এই বিক্ষোভ আদালতের বিরুদ্ধে। তাদের বিক্ষোভ দিতে পারে কিন্তু এই বিক্ষোভ সরকারের বিরুদ্ধে নয়। এ বিক্ষোভ আদালতের বিরুদ্ধে।’

    কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নামে বিভিন্ন দুর্নীতি অপকর্ম উল্লেখ করে পোস্টার ছাপিয়ে গণপরিবহনের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষন করলে কাদের বলেন, ‘যেদিন থেকে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, ঠিক সেদিন থেকেই সন্ত্রাসী-চাঁদাবাজি দুনীর্তিবাজরা নজরদারিতে আছে।’

    ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টার্গেট নিয়েছেন, সেই টার্গেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। যার কথাই বলেন, বা যেই হোক না কেন, এইসব নাম অভিযানের আওতায় আছে এবং এরা নজরদারিতে আছে।’

    দুনীর্তির সঙ্গে জড়িতদের কেউই রেহাই পাবে না উল্লেখ করে কাদের বলেন, ‘বিতর্কিত কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, এসবের সঙ্গে যারাই জড়িত তারা নজরদারিতে আছে। এর পিছনে যারাই থাকুক তারা ধরা পড়বে। দাগী সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ ,চিহ্নিত মাদক ব্যবসায়ী ,চিহ্নিত অপকর্মকারীদের বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান চলবে।’

    আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার বিষয়ে এক প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সকল সহযোগী সংগঠন পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিয়েছে শুধু যুবলীগ বাদে। এখানে সহযোগী সংগঠনের কোনো দোষ নেই। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তাদেরকে টিম ওয়ার্ক করে বিভিন্ন জায়গায় কাজে নিয়োজিত করা হয়েছিল। যার কারণে তাদের হাতে কোন সময় ছিল না। মুজিববর্ষ শুরু হওয়ার আগে যার যার পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবে। এবিষয়ে তাদের সাথে আমার কথা হয়েছে।’

    ‘পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরেই যুবলীগের সিটি কনফারেন্স হবে এপ্রিল মাসে। এক্ষেত্রে শুধু যুবলীগ বাকি আছে। মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সম্মেলন বাকি আছে। এপ্রিল মাসে হতে পারে এ জন্য তাদেরকে প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে।’

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬