Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পাহাড়ে লিচু গাছে চাষীর রঙিন স্বপ্ন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৬:২১

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পাহাড়ে লিচু গাছে চাষীর রঙিন স্বপ্ন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৬:২১

    
পাহাড়ে লিচু গাছে চাষীর রঙিন স্বপ্ন

    এক সময় হবিগঞ্জের পাহাড়ি এলাকায় লিচু তেমন একটা চাষ হতো না। তবে লিচুর ভাল দাম ও চাষে তেমন একটা ঝুঁকি না থাকায় বর্তমানে বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয়েছে। এ ফাল্গুনে পাহাড়ি এলাকার অনেক জায়গায় লিচু গাছে থোকায় থোকায় লিচুর মুকুল দুলছে। সবুজ পাতার ফাঁকে হলদেটে মুকুলের ঘ্রাণে ভীড় জমাচ্ছে মৌমাছি।

    পাহাড়ঘেরা চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল পাহাড়ে অবস্থিত গ্রিনল্যান্ড পার্কে গিয়ে এমনই এক পরিবেশ পাওয়া গেল। এ পার্কে প্রায় দেড় হাজার গাছে লিচুর মুকুল এসেছে।

    পার্ক পরিচালক কাজী মাহমুদুল হক সুজন বলেন, ‘গাছে গাছে মুকুল এসেছে। অল্প দিনের মধ‌্যে ফল আসবে। এভাবে প্রায় ছয় বছর ধরে গাছে গাছে মুকুল আসছে, ফলন ভাল পাওয়া যাচ্ছে।

    এ পার্কের মতো পাহাড়ি এলাকার সব জায়গাতেই মুকুলে ছেয়েছে লিচু গাছগুলো। একইভাবে বিভিন্ন গ্রামের প্রায় বাড়িতেই লিচু গাছে হলুদ ফুলের সমারোহ। এবার লিচুর বাম্পার ফলনের আশায় রঙিন স্বপ্ন নিয়ে চাষীরা ব্যস্ত গাছের পরিচর্যায়।

    অনেক জায়গায় মৌসুমী ফল ব্যবসায়ীরা লাভের আশায় আগেই কিনে রাখছেন লিচু গাছগুলো। শিলা বৃষ্টি বা কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে হবিগঞ্জে এবার লিচুর বাম্পার ফলন হবে।

    লিচুর চাষ দেখতে সরেজমিনে বাহুবলের রশিদপুর পাহাড়ে গিয়ে কথা হয় এলাকার লিচু চাষী সবুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এবার গাছে প্রচুর মুকুল এসেছে। ভালো ফলন পেতে নিয়মিত গাছের পরিচর্যা করছি। মুকুল আসার আগ থেকে ফল আসা পর্যন্ত সঠিক পরিচর্যা খুবই জরুরি।’

    ঝড়-বৃষ্টি ও খড়ার মতো প্রাকৃতিক দুর্যোগ না হলে অন্য বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণে লিচু উৎপাদন হবে বলে আশা করছেন এই লিচু চাষী।

    ফল ব্যবসায়ী আক্কাছ মিয়া বলেন, ‘মুকুল আসার সঙ্গে সঙ্গেই বাগানে গিয়ে লিচুর গাছ কিনে ফেলি। ফল উপযুক্ত হলে সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসা হবে। এবার ব্যাপক হারে মুকুল আসায় গত বছরের তুলনায় বেশি লাভ হবে বলে আশা করছি।’ লিচুর গাছে মুকুলে ভরে যাওয়ায় মধুচাষীরাও উচ্ছ্বসিত।

    হবিগঞ্জ সদর উপজেলার জঙ্গল বহুলার মধু চাষী ছুরত আলী বলেন, লিচুর মুকুল থেকে উন্নতমানের মধু সংগ্রহ করা সম্ভব। মধু সংগ্রহের জন্য বক্স স্থাপন করা হয়েছে। মুকুলে মৌমাছি বসলে লিচুর ফলন ভাল হয়। ’

    হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, চলতি মৌসুমে প্রায় ৪০০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে রেকর্ড পরিমাণে লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬