Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে গৃহবধু হত্যায় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৭:২৯
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৭:২৯

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পঞ্চগড়ে গৃহবধু হত্যায় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৭:২৯
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৭:২৯

    পঞ্চগড়ে গৃহবধু হত্যায় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার ও
ফাঁসির দাবিতে মানববন্ধন

    গৃহবধু হত্যার অভিযোগে পুলিশ সদস্য (এপিবিএন) ওমর ফারুক ও তার সহযোগিদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন শহীদ মিনারের সামনে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসাসীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

    মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান স্মারকলিপি গ্রহণ করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, নিহত ছন্দার বাবা মো. নূর ছালাম, মা ছকিনা বেগম, চাচা নজরুল ইসলাম ও আব্দুস সাত্তার এবং নিহতের ফুপু নাসিমা বেগম বক্তব্য রাখেন।

    মানববন্ধন ও স্বারকলিপি সূত্রে জানা যায়, ২০১৬ সালে বোদা উপজেলার ডাবর ভাঙ্গা গ্রামের আলতাফুর রহমানের ছেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল ওমর ফারুকের সাথে ঠাকুরগাঁও উপজেলা সদরের শুখান পুকুরীর নুর ছালামের মেয়ে সাবিনা ইয়াসমিন ছন্দার পারিবারিকভাবে বিয়ে হয়।

    ৫ লাখ টাকা এবং দুইভরি স্বর্ণালঙ্কার যৌতুক নিয়ে বিয়ে  হলেও বিয়ের পর পরকিয়ার কারণে ছন্দার উপর নানাভাবে নির্যাতনসহ আবারও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন ওমর ফারুক। গত ১৭ জানুয়ারি তেঁতুলিয়ায় একটি ম্যাগাজিন (ইত্যাদি) অনুষ্ঠানের স্যুটিং দেখতে যাওয়া কথা বললে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারপিট করা হয়। এক পর্যায়ে মূমুর্ষ অবস্থায় তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনায় পরদিন ১৮ জানুয়ারি বোদা থানায় ওমর ফারুক, তার বাবা আলতাফুর রহমান, মা শিরিনা আক্তার, বোন তিশা আক্তার (২১) ও দিশা আক্তারকে (১৯) কে আসামী করে মামলা একটি মামলা দায়ের করা হয়। নিহত ওই গৃহবধূর পরিবারের দাবি, মামলার দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ মুল আসামীকে গ্রেফতার করছে না।

    নিহতের বাবা নুর ছালাম বলেন, যৌতুক নিয়ে বিয়ের পরও সে আবারও পাঁচ লাখ টাকা দাবি কওে আমার মেয়েকে নির্যাতন করতো। মারপিটর করে তার মুখে কীটনাষক দিয়ে এখন আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে। মামলা দায়েরের দেড় মাসেও পুলিশের চাকরির প্রভাবে তাকে গ্রেফতার করা হয়নি। আমরা তার উপযুক্ত বিচার দাবি করছি।

    মামলার তদন্তকারী কর্মকর্তা বোদা থানার পরিদর্শক অশ্বিনী কুমার বর্ম্মন বলেন, মামলার প্রধান আসামী বাদে অন্যরা জামিনে রয়েছেন। এছাড়া প্রধান আসামী এপিবিএন সদস্য ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে গ্রেফতরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোমদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    নিহতের ফুপু নাসিমা বেগম বলেন, ছন্দা আমাদের বংশের বড় মেয়ে। পরকিয়ার কারণেই তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কিন্তু সে পুলিশ বলেই এখনো তকে গ্রেফতার করা হচ্ছে না। আমরা তার উপযুক্ত বিজচার চাই।

    অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. নাঈমুল হাছান বলেন, এই মামলাটি আইনি প্রক্রিয়ায় চলছে। একজন তদন্তকারি কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। নিয়ম অনুযায়ী সব কিছই করা হচ্ছে। সে যদি অপরাধী হয়, উপযুক্ত স্বাক্ষী গ্রহনের মাধ্যমে আদালতের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬