Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিতর্কিতরা আ.লীগের সদস্য হতে পারবেন না: কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৫:২৬

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    বিতর্কিতরা আ.লীগের সদস্য হতে পারবেন না: কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৫:২৬

    বিতর্কিতরা আ.লীগের সদস্য হতে পারবেন না: কাদের

    আওয়ামী লীগের নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রমে কোনো বিতর্কিত ব্যক্তি অন্তর্ভুক্ত হতে পারবেন না। দলের বর্তমান কোনো প্রাথমিক সদস্য বিতর্কিত হলে তিনি পদ হারাবেন।

    আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলার নেতাদের কাছে সদস্য সংগ্রহের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইতোধ্যে আমরা জেলা পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছি, যাতে বিতর্কিত কেউ প্রাথমিক সদস্য হতে না পারেন।

    তিনি বলেন, ‘আমাদের নতুন সদস্য সংগ্রহ বা নবায়ন কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি—এরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। সাম্প্রদায়িক অশুভ শক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবেন না। এই মর্মে সর্কুলার পাঠিয়ে জেলা পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

    আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্যের বিরুদ্ধে বিতর্ক থাকলে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না, জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কমুক্তদের দলের প্রাথমিক সদস্য পদ দেয়া হবে।

    মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে বিএনপির বিরোধিতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, তাদের প্রতিনিধিত্ব থাকতেই হবে। নরেন্দ্র মোদি ভারতের প্রতিনিধি হিসেবেই আসবেন।’

    ‘আমাদের ক্ষামতার উৎস জনগণ। ভারত আমাদের বন্ধু। এখানে দাসত্বের কোনো বিষয় নেই। বিএনপি ক্ষমতার জন্য দাসত্বের জন্য প্রস্তুত। তার প্রমাণ হলো, এই নরেন্দ্র মোদি যখন নির্বাচিত হলেন ঢাকায় ভারতীয় দূতাবাসের অফিস খোলার আগেই বিএনপির প্রতিনিধিরা হাজির হয়েছিলেন ফুল নিয়ে। এখন তাদের লজ্জা করে না নরেন্দ্র মোদির বিরোধিতা করতে’, বলেন ওবায়দুল কাদের।

    জেলার নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহের বই তুলে দেয়ার পাশপাশি দলের সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্রও দেয়া হয়।

    তিনি বলেন, ‘সম্মেলন শেষ হওয়ার পরপরই এ কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে পেরেছি। আজ থেকে যাত্রা শুরু করলাম। সারা দেশে জেলাগুলোতে পর্যায়ক্রমে সদস‌্য সংগ্রহ করা হবে। তারপর জেলার অনুমতি নিয়ে উপজেলা পর্যায়ে সদস্য সংগ্রহের বই এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করবে।’

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসরাম আমিন, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬