Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দিনাজপুরে সবুজ লালচে পাতার মুখে উঁকি দিচ্ছে লিচুর মুকুল
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৪২
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৪২

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    দিনাজপুরে সবুজ লালচে পাতার মুখে উঁকি দিচ্ছে লিচুর মুকুল

    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৪২
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:৪২

    দিনাজপুরে সবুজ লালচে পাতার মুখে উঁকি দিচ্ছে লিচুর মুকুল

    দিনাজপুরে ৬৫৪৬ হেক্টর জমিতে ৫৪১৮ টি বাগানে সবুজ লালচে পাতার মুখে উঁকি দিচ্ছে লিচুর মুকুল। গ্রামগঞ্জে,রাস্তা ঘাটসহ বিভিন্ন স্থানে গাছে থোকায় থোকায় দুলছে লিচুর মুকুল। আমের মুকুলের পাশপাশি লিচুর মুকুলে মধু সংগ্রহে ব্যসÍ সময় পার করছে মৌমাছিরা।

    জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে,অনেক গাছে উঁকি দিচ্ছে লিচুর মুকুল। সোনারাঙা সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। অল্পদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে মুকুলে মুকুলে। জেলার সবকটি উপজেলার প্রতিটি গ্রাম যেন লিচুর রাজ্যে পরিণত হতে যাচ্ছে। যে দিকে তাকাই সেদিকে গাছে গাছে শুধু দৃশ্যমান লিচুর মুকুল।

    মৌমাছিরা ব্যস্ত হয়ে উঠেছে মধু সংগ্রহে।বাংলার সৌন্দর্যের রাজা বলে পরিচিত গ্রীষ্মকাল। ফাগুনের ছোঁয়ায় পলাশ শিমুল বনে লেগেছে আগুন রাঙ্গা ফুলের মেলা। রঙ্গিন বনফুলে সমারোহ প্রকৃতি যেন সেজেছে বর্ণিল সাজে। লিচুর ভরপুর আর ঘ্রাণে উপজেলাগুলো সর্বত্র জানান দিচ্ছে বসন্তের ছোঁয়া। শোভা ছড়াচ্ছে নিজেস্ব মহিমায়।

    সরেজমিনে গিয়ে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকায় সফল লিচুচাষী দুই ভাই তৌফিক রহমান ও তৌহিদুর রহমানের সাথে কথা হয়। তারা বলেন, পাঁচ বিঘা জমির উপরে আমাদের এই লিচু বাগান। বাগানে প্রায় ১৬৫ টি চায়না থ্রী জাতের লিচু গাছ আছে। প্রায় সব গাছে এখনও মুকুল আসেনি। তবে কয়েক দিনের মধ্যে প্রতিটি গাছে লিচুর মুকুল চলে আসবে। আমার লিচুর বাগান থেকে গতবছর ৩ লাখ ২০ হাজার টাকার লিচু বিক্রি করেছিলাম। খরচ হয়েছিলো ১লাখ ২০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে আয় হয়েছিলো ২ লাখ টাকা। রংপুর সাতমাথায় আমাদের একটি সেফফুট নামের বিক্রয় কেন্দ্র রয়েছে। আমরা মুলত এই বিক্রয় কেন্দ্রে ফর্মালিনমুক্ত লিচু বিক্রয় করে থাকি। এবছরও বাগানের পরিচর্য়া ভালভাবে করছি। মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড় যেন আক্রমন করতে না পারে তাই ঔষধ স্প্রে করছি। আশা করছি গতবছরের চেয়ে এবছরে লিচুর ফলন ভাল হবে।

    ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন জানান, এবার উপজেলায় প্রায় ৫৩ হেক্টর জমিতে ১৬০ টি বাগানে লিচুর চাষ করেছে লিচুচাষীরা।

    নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, গতবারের চেয়ে এবছরে অনেক নতুন লিচুর বাগান তৈরি হয়েছে। ২৭০ হেক্টর জমিতে ৩৫২ টি বাগানে চাষীরা লিচু চাষ করেছে।

    এদিকে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, আমরা প্রতিনিয়ত লিচু বাগান পরিদর্শন করছি। লিচু বাগানীদের সব ধরনের সেবাসহ সুপরামর্শ দিয়ে যাচ্ছি। এবার হাকিমপুর (হিলি) উপজেলায় ১৩ হেক্টর জমিতে প্রায় ১১০ টি লিচু বাগানে লিচুর চাষ হচ্ছে।

    দিনাজপুর কৃষি অধিদপ্তরে উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানায়, চলতি মৌসুমে এবার জেলার ১৩ টি উপজেলায় ৬৫৪৬ হেক্টর জমিতে ৫৪১৮ টি বাগানে লিচুর চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবছরে পুরো দিনাজপুর জেলায় অনেক নতুন লিচুর বাগান তৈরি হয়েছে। ক’দিনের মধ্যে প্রতিটি লিচুর গাছে মুকুল চলে আসবে।

    তিনি আরও জানান, প্রতিটি উপজেলার কৃষি অফিসাররা লিচুচাষীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আশা করছি তারা পরামর্শ অনুযায়ী বাগানের পরিচর্যা করলে এবার লিচুর ভাল ফলন পাবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬