Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাজশাহীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নববধূ সুইটির লাশ উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১১:৫০

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    রাজশাহীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নববধূ সুইটির লাশ উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১১:৫০

    রাজশাহীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নববধূ সুইটির লাশ উদ্ধার

    হাতের মেহেদির রঙ তেমনই আছে। শুধু নেই নববধূ সুইটি খাতুন পূর্ণিমার (২০) প্রাণ। নৌকায় করে মৃতদেহ আনার সময় দেখা যায় তখনো পরা রয়েছে বিয়ের লাল শাড়ি।

    নৌকাডুবির ঘটনার চারদিন পর আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহাপুর এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে নববধূর মৃতদেহ।

    সুইটি খাতুন পূর্ণিমা রাজশাহীর পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে। রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জনে। আর ঘটনার পর বিভিন্নভাবে উদ্ধার হয়ে এসেছেন আরও ৩২ জন।

    ঘটনার দিন চরের বাড়ি থেকে বেশ কিছু পথ হেঁটে এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নববধূ সুইটি খাতুন পূর্ণিমাকে নিয়ে একটি খেয়া নৌকাতে ওঠেন আসাদুজ্জামান রুমন। এই পূর্ণিমাকে মাত্র এক দিন আগে বধূ করে ঘরে তুলেছিলেন তিনি। গ্রামীণ বিয়ের প্রথানুযায়ী পরের দিন বরকে নববধূসহ শ্বশুরবাড়ি যেতে হয়, যাকে বলে ‘ফিরোনি’। এই ফিরোনিতে যেতেই বাড়ি থেকে বের হয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে স্ত্রীকে নিয়ে নৌকায় ওঠেন রুমন। রুমনের ডান পাশেই লাল শাড়ি আর গয়না পরে বসেছিলেন স্ত্রী পূর্ণিমা। স্বামী-স্ত্রী দুজন পাশাপাশি নৌকার মাঝখানে বসেছিলেন। নৌকাজুড়ে ছিল রুমনের শ্বশুরবাড়ির লোকজন। অন্য আরেকটি খেয়া নৌকায়ও ছিল শ্বশুরবাড়ির লোক ও রুমনের কয়েকজন আত্মীয়। দুটি ছোট নৌকা গাদাগাদি করে যাত্রী নিয়ে পাশাপাশিই চলছিল। কিন্তু যাত্রী ভারে কিছুদূর যেতেই ডুবে যায় নৌকা দুটি। আর সেখানেই শেষ হয়ে যায় রুমনের এক দিন আগে গড়া সংসারটি।

    হঠাৎ নৌকাটি ডুবে গেলে একটি বালুবাহী ট্রলারের সহায়তায় স্বামী উদ্ধার হলেও সুইটি সে সময় স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপর আজ তাঁর মৃতদেহ মিলল পদ্মায়।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬