Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মানববর্জ্যের ব্যবস্থাপনা প্লান্ট পরিচালনা বিষয়ে সৈয়দপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:০১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:০১

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    মানববর্জ্যের ব্যবস্থাপনা প্লান্ট পরিচালনা বিষয়ে সৈয়দপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:০১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:০১

    মানববর্জ্যের ব্যবস্থাপনা প্লান্ট পরিচালনা বিষয়ে সৈয়দপুরে
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    নীলফামারীর সৈয়দপুরে গৃহস্থালী ও মানব বর্জ্যের প্লান্ট পরিচালনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান।

    গতকাল রবিবার দুপুরে সৈয়দপুর  পৌরসভার অধিবেশন কক্ষে ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) ফাউন্ডেশন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া।

    অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২  মো. শাহিন আকতার। গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে সৈয়দপুর পৌর এলাকার গৃহস্থালী ও মানববর্জ্য ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে  প্রকল্পের বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে কো- কম্পোস্ট প্লান্ট সম্পর্কে আলোচনা করেন এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদার।

    এ সময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের ওয়াস প্রমোটর দেলজান খাতুন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসকেএস'র প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদার জানান, গত ২০১৩ সাল থেকে সৈয়দপুরের পরিবেশ উন্নয়নে শতভাগ স্যানিটেশন ব্যবস্থায় সুষ্ঠুভাবে  পৌরসভার গৃহস্থালী ও মানব বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সৈয়দপুরে এসকেএস ফাউন্ডেশনের ওয়াটার এইড প্রকল্পের ওয়াশ আরবান পুওর প্রকল্পের আওতায়  পৌরসভা এলাকার গৃহস্থালী ও মানব বর্জ্য ব্যবস্থাপনায় প্লান্ট তৈরি করছে। যা তৈরির কাজ চলমান রয়েছে। তিনি বলেন এরই অংশ হিসেবে গত ২০১৬ সালে এক হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ভ্যাকু ট্যাগ দিয়ে মানব বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করা হয়। এরপর গেল ২০১৮ সালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের দেয়া তিন হাজার লিটার বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন আরও একটি ভেকু ট্যাগ নিয়ে পৌরসভা এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কাজ জোরদার করা হয়।

    নজরুল ইসলাম তপাদার বলেন,  দেশের সবচেয়ে বড় এ প্লান্টের জন্য  পাইলট প্রকল্প চালু করা হয়। এ প্লান্ট তৈরির কাজ সম্পন্ন হলে পৌরবাসী যেমন উপকৃত হবে তেমনি দূষনমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত লাভ করবে সৈয়দপুর পৌরসভা।

    মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের জানানো হয়, পৌরসভার নিজস্ব ১ একর ৭০ শতক জমির উপর নির্মাণ করা হচ্ছে প্লান্ট। এটি দেশের অন্যান্য প্লান্টগুলোর চেয়ে সবচেয়ে বড়। এ প্লান্টের মাধ্যমে সংগ্রহ করা গৃহস্থালী ও মানববর্জ্য দিয়ে দূর্গন্ধহীন কম্পোস্ট সার উৎপাদন করা হবে। এছাড়াও এসব বর্জ্য দিয়ে বিদ্যুৎ, ফুয়েল ও বৃষ্টির পানি সংরক্ষণ করারও ব্যবস্থা থাকবে এ প্লান্টে। খুব শিগগির এ প্লান্ট উদ্বোধন করা হবে বলে জানান এসকেএস'র প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম তপাদার।

    মতবিনিময় সভার সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন । অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পৌরসভা এলাকার গৃহস্থালী ও মানববর্জ্য ব্যবস্থাপনা ও প্লাট পরিচালনা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপনা করা হয়।

    এতে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে কর্মরত সৈয়দপুরের গনমাধ্যম কর্মী ও পৌরসভার অন্যান্য কাউসিলর ও কর্মকতারা উপস্থিত ছিলেন।                                                                  

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬