Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অতিরিক্ত যাত্রী তোলার কারণেই পদ্মার নৌকাডুবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১২

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    অতিরিক্ত যাত্রী তোলার কারণেই পদ্মার নৌকাডুবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১২

    অতিরিক্ত যাত্রী তোলার কারণেই পদ্মার নৌকাডুবি

    পরনের লাল শাড়ি, গায়ের গয়না-সবই আছে। শুধু নেই নববধূ সুইটি খাতুন পূর্ণিমার (১৫) প্রাণ। গত শুক্রবার রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে গেলে নিখোঁজ হয়েছিল সে। আজ সোমবার সকালে তার লাশ ভেসে ওঠে। নৌকাডুবির ঘটনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। আর কেউ নিখোঁজ নেই। সবার শেষে পাওয়া গেল পূর্ণিমাকে।

    আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শাড়ি-গয়না পরা নববধূর লাশটি ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে শ্রীরামপুর এলাকায় নদীরপাড়ে নিয়ে যান। সেখানে অপেক্ষায় ছিলেন বর আসাদুজ্জামান রুমনসহ (২৬) আত্মীয়-স্বজন এবং অসংখ্য উৎসুক মানুষ। নববধূর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বর। এই লাশ পাওয়ার পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

    পূর্ণিমা রাজশাহীর পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহিন আলীর মেয়ে। দেড় মাস আগে পদ্মার ওপারে একই উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের (২৬) সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু তখন অনুষ্ঠান হয়নি। তাই গত বৃহস্পতিবার কনের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরপক্ষ কনেকে সেদিন চরে নিয়ে যায়। শুক্রবার রুমনের বাড়িতে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে দুটি নৌকা ডুবে যায়।

    বরসহ অন্যরা প্রাণে বাঁচলেও কনেসহ সাতজন তলিয়ে যান। আর উদ্ধার করে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শনি ও রবিবার সাতজনের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন- কনে পূর্ণিমার চাচা শামীম হোসেন (৩৫), তার স্ত্রী মনি খাতুন (৩০), তাদের মেয়ে রশ্নি খাতুন (৭), কনের দুলাভাই রতন আলী (২৬), খালাতো ভাই এখলাস হোসেন (২৮), ফুফাতো বোন রুবাইয়া খাতুন স্বর্ণা (১৩) এবং খালা আখি খাতুন (৩০)।

    সবশেষে নববধূর লাশ উদ্ধারের পর উদ্ধারকাজ সমাপ্তি ঘোষণা করা হয়। পরে দুপুরে জেলা প্রশাসক হামিদুল হক তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ফায়ার সার্ভিস, বিজিবি, নৌ-পুলিশ, জেলা ও নগর পুলিশ এবং বিআইডব্লিউটিএ এর টানা ৬২ ঘণ্টার চেষ্টায় নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়েছে। তাই উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

    জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ইতিমধ্যেই তাদের তদন্ত শেষ করেছে। মাছ ধরার ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাডুবির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জেলা প্রশাসক জানান, মাছ ধরার নৌকাগুলোতে বড়জোর আট-দশজন বসতে পারেন। সেখানে দুটি নৌকাতেই ২০ থেকে ২২ জনকে তোলা হয়েছিল। নৌকা দুটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৩৩ জন প্রাণে বেঁচেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬