Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:৪৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:৪৯

    আরো খবর

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    সৈয়দপুরে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:৪৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:৪৯

    সৈয়দপুরে কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

    নীলফামারীর সৈয়দপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা  হয়েছে। ঢাকার সাভার উপজেলার আশুলিয়া কবিরপুর থেকে গত মঙ্গলবার সকালে খায়রুল ইসলাম (৫৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।

    বুধবার কারাদন্ডপ্রাপ্ত ওই আসামিকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

     সৈয়দপুর থানা পুলিশ জানায়,উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়ার মৃত. আব্দুস্ সোবহানের  ছেলে মো. খায়রুল ইসলাম। তাঁর বিরুদ্ধে গত ২০১৩ সালে নীলফামারী আদালতে চেক সংক্রান্ত একটি প্রতারণার মামলা করা হয়। ওই মামলাটি হওয়ার পর থেকেই আসামি খায়রুল পলাতক ছিল। গত বছরের শেষে নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। এতে তাঁর দুই বছরের সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় অনাদায়ে আরো ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালতের বিজ্ঞ বিচারক। পরে আদালত থেকে তাঁকে গ্রেপ্তার করে রায় কার্যকর করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের  গ্রেপ্তারি পরোয়ানা সৈয়দপুর থানায় এলে পুলিশ তাকে গ্রেপ্তারে সোর্স নিয়োগ করেন। পরে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারেন কারাদন্ডপ্রাপ্ত পলাতক ওই আসামি ঢাকার সাভারের আশুলিয়া এলাকার কবিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশ  প্রহরী হিসেবে কর্মরত রয়েছে।

    এমন তথ্য পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক  (এসআই) মো. সাহিদুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক রঞ্জন কুমার গত মঙ্গলবার সাভারে গিয়ে সেখানকার থানা পুলিশের সহযোগিতায় কবিরপুরের একটি ভাড়া বাসা থেকে পলাতক আসামি খায়রুলকে গ্রেপ্তার করেন। রাতেই তাঁকে সৈয়দপুরে নিয়ে আসে পুলিশ। বুধবার দুপুরে দুই বছরের কারাদন্ডপ্রাাপ্ত পলাতক ওই আসামিকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

    দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আবুল হাসনাত খান।       

    সর্বশেষ সংবাদ
    1. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    2. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    3. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    4. সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    5. পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    6. আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    7. বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার
    সর্বশেষ সংবাদ
    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না 
                                                                                          - এমপি মহিত তালুকদার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬