Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বিরামপুর চরকায় রেঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানে ৭৫ হাজার গাছ রোপণ প্রস্তুতি
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৭:১৭
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৭:১৭

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    বিরামপুর চরকায় রেঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানে ৭৫ হাজার গাছ রোপণ প্রস্তুতি

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৭:১৭
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৭:১৭

    বিরামপুর চরকায় রেঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানে ৭৫ হাজার গাছ রোপণ প্রস্তুতি

    দিনাজপুরের বিরামপুর চরকায় আওতায় নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানে বনের পশুপাখি বৃদ্ধিতে এবার ৭৫ হাজার ফল,কাঠসহ বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। ইতোমধ্যে বনের পাশে একটি নার্সারীতে গাছের চারা প্রস্তুত করা হয়েছে। টেকসই বন জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় এই গাছগুলো রোপণ করা হবে বলে জানিয়েছেন বিরামপুর চরকায় রেঞ্জের বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার। এছাড়াও মুজিব বর্ষে উপজেলায় ২০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। সংশ্লিষ্টদের দাবি এসব গাছ রোপণ করলে বনের পশুপাখি বৃদ্ধি পাবে।

    বন বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়, এই জাতীয় উদ্যানটি ২০১০ সালে শেখ রাসেল জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। উদ্যানটি ৫১৭ দশমিক ৬১ হেক্টর জায়গাজুড়ে অবস্থিত। বনের নার্সারীতে বহেরা, হিজল, জাম, উলটকল, শাল, গর্জন, সোনালু, আমলকি, চম্পা, জারুল, চাপলিশ, ডেউয়া, বকুল, হলদু, চালতা, জাম্বুরাসহ প্রায় ৪০ প্রকার ফল গাছের চারা রয়েছে। এই বনে শাল ছাড়াও সেগুন, গামার, কড়াই, বেত, বাঁশ, জামসহ প্রায় ২০ থেকে ৩০ প্রজাতির গাছগাছড়া রয়েছে।

    শেখ রাসেল জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, বনের ভেতর সুনসান নিরবতা। সারি সারি রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। ইতোমধ্যে বনের পাখি সংরণের জন্য গাছের ডালে মাটির পাতিল বসানো হয়েছে। কোন কোন পাতিলে পাখিরা আবাসস্থল গড়ে তুলেছেন। আবার কোনো পাতিল বা হাঁড়ি থেকে পাখিরা বাচ্চা ফুটিয়ে চলে গেছে। বনের পাশেই নার্সারিতে রয়েছে বনে লাগানোর জন্য বিভিন্ন প্রকার ফলের গাছের চারা।

    প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি শেখ রাসেল জাতীয় উদ্যানের পাশেই রয়েছে আশুড়ার বিল। জাতীয় উদ্যানের মূল আকর্ষণ পঞ্চবটীর শালবন এবং শালবনের উত্তর পাশ ঘেষে বিশাল আশুড়ার বিল। এ বিলের সাদা শাপলা ও লাল পদ্মফুল সমাহার উপভোগ করার মতো ছিল। বিলের পাড় থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বহমান ছিল। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে সরকার ঘোষিত জাতীয় উদ্যানের শালবনের কোল ঘেঁষে এ বিলের অবস্থান। আশুরার বিলের আয়তন ৩১৯ হেক্টর। বিলটিতে অনেক হারিয়ে যাওয়া প্রজাতির মাছ জেলেদের হাতে ধরা পড়ে। উত্তরবঙ্গের বৃহৎ এ বিলটি লম্বায় পাঁচ কিলোমিটার।

    জাতীয় উদ্যানের মুনির থান ঘাট থেকে দণি-পশ্চিমে ১২ লাখ টাকা ব্যয়ে ভ্রমণপিপাসুদের সুবিধার্থে শাল কাঠ দিয়ে উত্তরবঙ্গের বৃহৎ ৯০০ মিটার জেড আকৃতির দৃষ্টিনন্দন আঁকাবাঁকা কাঠের সেতু নির্মাণ করা হয় এবং নামকরণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কাঠের সেতু। ভ্রমণপ্রেমীদের নির্বিঘ্নে চলাচলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাতে আশুরার বিলের ওপর দৃষ্টিনন্দন শেখ ফজিলাতুন নেছা কাঠের সেতুতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

    নবাবগঞ্জ জাতীয় উদ্যান রা ও উন্নয়ন কমিটির সভাপতি মো. মাহাবুর আলম জানান- আশুড়ার বিলে ক্রসড্যাম হওয়ায় ইতোমধ্যে বিলে পানি বৃদ্ধি পাওয়ায় শাপলা ও পদ্ম ফুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বিলে আসতে শুরু করেছে কয়েক হাজার অতিথি পাখি।

    তিনি বলেন, বেশ কিছুদিন থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী আসতে শুরু করেছে এই বিলে। বনের মধ্যে বন্য প্রাণী থাকলে আরো বেশি পর্যটক আসবে বলে দাবি করেন তিনি।

    জাতীয় উদ্যানটির বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, উদ্যানটির ভেতরে পশু-পাখিদের খাবারের জন্য ইতোমধ্যে লটকন,বন কাঁঠাল, আমড়া, খুদিজাম, ডুমুর, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির ৭০ হাজার ফলের গাছ লাগানো হয়েছে। আবারো ৭৫ হাজার বিভিন্ন প্রকার ফলের গাছ রোপণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬