Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে হোম কোয়ারেন্টাইনে ১০ প্রবাসী
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১২:১৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১২:১৯

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সৈয়দপুরে হোম কোয়ারেন্টাইনে ১০ প্রবাসী

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১২:১৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১২:১৯

    সৈয়দপুরে হোম কোয়ারেন্টাইনে ১০ প্রবাসী

    নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দশ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার গত শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিদেশ ফেরত এ সব প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে কার্যকর করা হয়েছে। এর তদারকির জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীরা নজরদারি করছেন। প্রবাসীদের স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ সময় ঘরের বাইরে না আসতে পরামর্শ দেয়া হয়েছে। এ জন্য তাদের পরিবারের অভিভাবক ও সদস্যদের প্রবাসী ব্যক্তির ক্ষেত্রে সতকর্তা মেনে চলার নির্দেশনা দেয়া  হয়েছে। কেউ নিয়ম কানুন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হবে।

    সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. আবু মো. আলেমুল বাশার জানান, গত ৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিদেশ থেকে নয় জন প্রবাসী সৈয়দপুর ফিরেছেন। গতকাল পর্যন্ত এসব প্রবাসীর মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ পাওয়া যায়নি। আমরা প্রত্যেক প্রবাসীর ওপর নজর রাখছি। করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে এ সব করা হয়েছে। এসব প্রবাসীরা ইতালি, কানাডা, কঙ্গো, সিঙ্গাপুর,  ব্রুনাই ও ভারত  থেকে দেশে ফেরেন।

    ডা. আবু মো. আলেমুল বাশার জানান, গোটা উপজেলায় বিদেশ ফেরত প্রাসীদের তথ্য হালনাগাদ রাখতে এবং করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে ওয়ার্ডভিত্তিক ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার জরুরী সভা ডেকে আট সদস্য বিশিষ্ট ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

    তিনি জানান, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে মানুষের সচেতনতা বাড়াতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর উত্তম পন্থা হোম কোয়ারেন্টাইন। এ জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত লিফলেট বিতরণের কাজ চলছে। একই সঙ্গে চলছে প্রবাসী ব্যক্তির ওপর নজরদারি। এছাড়াও  সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঁচ শয্যা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে।

    সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, সৈয়দপুরে আসা প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ সব প্রবাসীরা কোয়ারেন্টাইন নিয়ম পালন করছেন কিনা তা মনিটরিং করা হচ্ছে। মাঠ পর্যায়ে মনিটরিংয়ে তিনিসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা প্রবাসীর বাড়ি পরিদর্শন করছেন। এছাড়াও পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন। তবে সবাই নিয়ম মেনে চললে ভীত হওয়ার কিছু নেই। উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬