Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আইসোলেশনে মারা যাওয়া নারীর দাফন, পুরো পরিবার কোয়ারেন্টাইনে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৬:৫৩

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    আইসোলেশনে মারা যাওয়া নারীর দাফন, পুরো পরিবার কোয়ারেন্টাইনে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৬:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৬:৫৩

    আইসোলেশনে মারা যাওয়া নারীর দাফন, পুরো পরিবার কোয়ারেন্টাইনে

    করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া যুক্তরাজ্যফেরত নারীর দাফন কঠোর নিরাপত্তায় সম্পন্ন হয়েছে।

    আজ রোববার দুপুর দেড়টার দিকে নগরের মানিকপিরের টিলাস্থ সিটি করপোরেশনের কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রম চলাকালে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মৃত নারীর পরিবারের একজন সদস্যও উপস্থিত ছিলেন। দাফনকাজ চলাকালে ওই এলাকায় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মরদেহের কাছে কাউকে ঘেঁষতে দেয়া হয়নি।

    এদিকে, সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যুর পর তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আাজ রোববার দুপুরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের শামীমাবাদ এলাকার ওই বাসায় গিয়ে তাদেরকে এ নির্দেশনা দেন।

    সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আবুল কালাম নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া নারীর পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

    এর আগে রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে যুক্তরাজ্যফেরত এই নারী নগরের সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে মারা যান। ৬১ বছর বয়স্ক ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেট ফেরেন।

    এরপর ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রাখেন চিকিৎসক।

    আজ রোববার আইইডিসিআরের প্রতিনিধি দল সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে দাফনের আগে মৃত ব্যক্তির মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে দাফন করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬