Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সিলেট শহর যেন এক ভুতুড়ে নগরী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৫:০৩

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সিলেট শহর যেন এক ভুতুড়ে নগরী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৫:০৩

    সিলেট শহর যেন এক ভুতুড়ে নগরী

    বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবস আজ বুধবার। তবুও ভিড় নেই বিভাগীয় শহর সিলেটে। শপিংমল আর বিপণিবিতান বন্ধ। জনমানবশূন্য সড়কে নেই যানবাহনও। শহরের প্রাণকেন্দ্রে নেই ব্যস্ততা।

    রাস্তার পাশের টং দোকানগুলোও ফাঁকা। বেশিরভাগ খাবারের দোকান বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা; ফলে ঝুলছে তালা। আর যেসব দোকান খোলা আছে, তাতে খাবার খাওয়া মানুষের সংখ্যা হাতেগোনা।

    প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আতঙ্কে বিভাগীয় শহর সিলেটের চিত্র এমনই। গত সোমবার থেকে সিলেটের ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে নগরীর বেশিরভাগ মার্কেট বন্ধ করে দেন। কয়েকটি মার্কেট খোলা থাকলেও বুধবার থেকে সেগুলোও বন্ধ রয়েছে।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরের বিভিন্ন এলাকায় ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মার্কেট বিপণিবিতান বন্ধ থাকলেও বন্দরবাজার এলাকায় রাস্তার পাশের কিছু দোকান খোলা রয়েছে। তবে এসব দোকানে ক্রেতাদের দেখা মেলেনি।

    নগরের শাহী ঈদগাহ এলাকা, ক্বীন ব্রিজ, কাজিরবাজার ব্রিজসহ দৃষ্টিনন্দন এলাকায় নেই লোকসমাগম। এ কারণে সেখানকার অস্থায়ী খাবারের টং দোকান বন্ধ পড়ে আছে। কয়েকটি রেস্টুরেন্ট খোলা থাকলেও নেই ক্রেতাদের চিরচেনা ভিড়।

    করোনার প্রভাব পড়েছে গণপরিবহনেও। বন্ধ রয়েছে নগর এক্সপ্রেস। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালেও তেমন ভিড় নেই। যাত্রী সংখ্যা কমেছে সবকটি আঞ্চলিক সড়কেও। অবশ্য, বৃহস্পতিবার থেকে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বাস চলাচল বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।

    এদিকে, নগরের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে সতর্কতা জারি করা হয়েছে। আউনার এসোসিয়েশনের পক্ষ থেকে ভবনের প্রবেশপথে ভাইরাসমুক্ত করতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ভবনের বাসিন্দাদের প্রবাসী আত্মীয়দের না আসতে নিরুসাৎহিত করা হচ্ছে।

    আতঙ্কিত জনসাধারণ বলছেন, সবার সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি সরকারের পরবর্তী নির্দেশনার আগে ঘরে থাকতে হবে। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে এবং দেশকে বাঁচাতে হবে।

    সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক বলেন, নিত্যপণ্যের দোকান, কাঁচা বাজার, ওষুধের দোকান খোলা থাকবে। নিজেদের স্বার্থে করোনাভাইরাস থেকে বাঁচতে নির্দেশনা মেনে চলতে হবে। সাময়িক কষ্ট হলেও নির্দেশনা মেনে সুনাগরিকের ভূমিকা পালনের জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

    স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় আরও ২০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৩৬ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৩০ জন।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬