Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের, এজাহারভূক্ত তিন আসামী গ্রেপ্তার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৫:৩৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৫:৩৮

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সৈয়দপুরে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের, এজাহারভূক্ত তিন আসামী গ্রেপ্তার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৫:৩৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৫:৩৮

    সৈয়দপুরে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা
মামলা দায়ের, এজাহারভূক্ত তিন আসামী গ্রেপ্তার

    নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে বিধান চন্দ্র রায়ের (২৬) লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধারেরর ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত বিধানের বাবা প্রফুল্ল্য চন্দ্র রায় বাদী হয়ে সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভূক্ত তিনজন আসামীকে গত শুক্রবারই গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হুগলীপাড়া মৃত. বিনোদ চন্দ্র সরকারের ছেলে উত্তম কুমার সরকার (৪০), একই গ্রামের নরেন চন্দ্র সরকারের ছেলে নগেন চন্দ্র সরকার (৪৫) এবং একই ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের মৃত. সুনীল চন্দ্র মোহন্তের ছেলে কাজল চন্দ্র মোহন্ত (৪৮)।

    প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়া এলাকার শ্রী প্রফুল্ল্য চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায়। সে সৈয়দপুর সরকারি কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে সৈয়দপুর শহরের সুইপার কলোনীর একটি টাইলস্ দোকানেও কম্পিউটার অপারেটরের কাজ করতো।

    ঘটনার দিন গতকাল শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে কয়েক শ’ গজ দূরে একটি গাছ থেকে বিধান চন্দ্র রায়ের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। হুগলীপাড়ার জনৈক দেবেন্দ্র নাথ সরকারের লিচু বাগানের একটি গাছ থেকে দুই পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।

    আর এ ঘটনায় বিধানের পরিবারের সদস্যদের মনের মধ্যেও ব্যাপক সন্দেহের উদ্রেক হয়। কারণ  তাদের সন্দেহ বিধান  স্বেচ্ছা আত্মহত্যা করে থাকলে তাঁর দুই পা বাঁধা  অবস্থায় থাকবে কেন ? এ ঘটনার পর  উদ্ধারকৃত লাশের ময়না তদন্ত শেষে তাঁর পরিবারের  সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে এ ঘটনায় নিহত বিধানের বাবা প্রফুল্ল্য চন্দ্র রায় গত শুক্রবার রাতেই সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    তিনি মামলার আসামীদের বিরুদ্ধে তাঁর ছেলেকে (বিধান চন্দ্র রায়) প্রেমঘটিত কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ আনেন। ওই মামলায় পাঁচজনের নাম উল্লেখপূর্বক আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা নম্বর:২৪, তারিখ:২৭/০৩/২০২০ইং।

    এ মামলা দায়েরের পর পরই মামলার এজাহারভূক্ত উল্লিখিত তিন আসামী উত্তম কুমার সরকার, কাজল চন্দ্র মোহন্ত এব নগেন চন্দ্র সরকারকে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

    বিধান চন্দ্র রায়ের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় হত্যা থানায় একটি মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান। তিনি বলেন, মামলার এজাহারভূক্ত তিন আসামীকে গত শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আর আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬