Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সাইয়েমা হাসানকে আইনজীবীর চিঠি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৭:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৭:৩৫

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সাইয়েমা হাসানকে আইনজীবীর চিঠি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৭:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ১৭:৩৫

    সাইয়েমা হাসানকে আইনজীবীর চিঠি

    তিন বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

    এদিকে এ ঘটনায় সাইয়েমা হাসানকে আইন পড়ার পরামর্শ দিয়ে  চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল হক রোকন সাইয়েমা হাসানের ইমেইলে চিঠি দেন।

    চিঠি দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করে অ্যাডভোকেট আরিফুল হক রোকন বলেন, তিন বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তি দেওয়া ঠিক হয়নি। এটি সম্পূর্ণ বেআইনি। তাকে আইন মনে করিয়ে দেওয়ার জন্য ইমেইল করেছি।’

    চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

    ‘মাননীয়া, আপনার অবগ‌তির জন্য জানানো য‌াচ্ছে যে, বাংলাদেশে দণ্ডবি‌ধি ধারা ৫৩ অনুযায়ী পাঁচ ধরনের শাস্তির বিধান রয়েছে ।  অর্থাৎ একজন ব্যক্তি যে ধরনের কিংবা যত বড় অপরাধই করুক না কেন এই ৫ ধরনের শাস্তির বাইরে অন্যকোনও শাস্তি তাকে দেওয়া যাবে না ।  সেসব সাজা হচ্ছে:

    প্রথমত-মৃত্যুদণ্ড।

    দ্বিতীয়ত: যাবজীবন কারাদণ্ড।

    তৃতীয়ত: বা‌তিল করা হয়েছে।

    চতুর্থত: কারাদণ্ড, যা দুই প্রকারের হতে পারে, যথা:-

    (১) সশ্রম, অর্থাৎ কঠোর শ্রমসহ এবং

    (২) বিনাশ্রম,

    পঞ্চমত:সম্পত্তির বাজেয়াপ্তি;

    ষষ্ঠত অর্থদণ্ড ।

    ব্যাখ্যা (Explanation):-

    যাবজ্জীবন কারাদণ্ড হলে, কারাদণ্ড অবশ্যই সশ্রম হবে। বাংলা‌দে‌শের সং‌বিধা‌নের অনু‌চ্ছেদ ৩৫(৫) এ বলা হ‌য়ে‌ছে কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না।

    অতএব বাংলাদেশে প্রচলিত আইনে কাউকে বেত্রাঘাত বা চাবুকাঘাত, শিরচ্ছেদ বা অঙ্গচ্ছেদ, দীপান্তর কিংবা একঘরেকরণ, নগ্নকরণ, পাথর নিক্ষেপ কিংবা কান ধরে উঠবস করানো , এ ধরনের অমানুষিক বা লঞ্চনাকর শাস্তির কোন বিধান নেই । বরং এ ধরনের শাস্তি প্রদানও আইনে শাস্তিযোগ্য অপরাধ । কারণ অপরাধী যতবড় অপরাধই করুক না কেন স্রষ্টার সৃষ্ট মানুষ হিসাবে তার মানবিক মর্যাদা রয়েছে।  আর সরকার কতৃক প্রতিষ্ঠিত এখতিয়ার সম্পন্ন ও যোগ্যতা সম্পন্ন আদালত ব্যতিত অন্য কেউ কোন অপরাধীকেই অপরাধী হিসাবে ঘোষণা ও কোনও প্রকার শাস্তি প্রদানের অধিকার রাখেন না।’

    প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে মনিরামপুরে মাক্স না পরার দায়ে শুক্রবার বিকেলে সাইয়েমা হাসানের ভ্রাম্যমাণ আদালত তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পর সাইয়েমা হাসান নিজে ওইচিত্র তার মোবাইলে ধারণ করেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬