Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গাইবান্ধায় আরও এক নারী করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১২:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১২:০২

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    গাইবান্ধায় আরও এক নারী করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১২:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১২:০২

    গাইবান্ধায় আরও এক নারী করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন

    শনিবার (৪ এপ্রিল) আইইডিসিআর ঘোষিত নতুন ৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আরও এক নারীর করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় শনিবার পর্যন্ত পাঁচজন করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হলো।

    এর মধ্যে সাদুল্লাপুর উপজেলার হবিবুল্যাপুর গ্রামে বিবাহ অনুষ্ঠানে যোগ দেয়া করোনায় আক্রান্ত দুই আমেরিকা প্রবাসী মা ও ছেলে এবং এই দুইজনের সংস্পর্শে আসা বাকী ৩ জন। এই ৫ জনই পরস্পরের আত্মীয় স্বজন।

    এদের মধ্যে ৪ জন গাইবান্ধা জেলা হাসপাতাল ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে এবং নতুন শনাক্ত নারীকে বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এই ঘটনায় সাদুল্লাপুর উপজেলার হবিবুল্যাপুর গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

    সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) থেকে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।

    এর আগে আইইডিসিআর এর দুই সদস্য করোনায় আক্রান্ত আমেরিকা প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে আসা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে।

    ডা. শাহীনুল ইসলাম মণ্ডল আরও জানান, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীকে আপাতত তার নিজ বাড়িতেই হোম আইসোলেশনে উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারীতে রাখা হয়েছে।

    নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শনিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ হবিবুল্যাপুর গ্রামে এই লকডাউন আদেশ জারি করেন।

    এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসি মাসুদ রানা ও বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার।

    সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লকডাউন করার ব্যাপারে জানান, এই গ্রামে অন্তত ৫০টি পরিবারের বসবাস।

    প্রসঙ্গত, সাদুল্লাপুর উপজেলার হবিুল্যাপুর গ্রামে গেল ১১ মার্চ এক বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এই অনুষ্ঠানে আমেরিকা থেকে আসা দুইজন আত্মীয় আসেন। তারা ওই বাড়িতে গত ১১, ১২ ও ১৩ মার্চ অর্ধশতাধিক লোকজনের সাথে অবস্থান করেন। গত ১৪ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরে খা-পাড়ায় নিজ বাড়ি চলে যায়।

    এরপর ওই বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ নেয়া অনেকে গত ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে ভোট দেন। এছাড়া আমেরিকা প্রবাসী মা ও ছেলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান ও প্রত্যাহিক কাজকর্মে বিভিন্ন জায়গায় যায়। পরে গত ২২ মার্চ আমেরিকা প্রবাসী ওই দুইজনের করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। এরপর গত ২৭ মার্চ আরও দুইজন করোনাভাইরাস ‘পজেটিভ’ শনাক্ত হয়।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬