Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে খেলার মাঠে বাজার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২০ ১২:৪১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২০ ১২:৪১

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে খেলার মাঠে বাজার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২০ ১২:৪১
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২০ ১২:৪১

    সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে খেলার
মাঠে বাজার

    মরণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ও মাছ-মাংস কেনাকাটায় নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ও পুলিশ প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ নানাবিধ তৎপরতা ও চেষ্টা চালায়। কিন্তু তারপরও বাণিজ্যিক শহর সৈয়দপুরে সবজি এবং মাছ- মাংস বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সৈয়দপুর শহরের আধুনিক সবজি বাজার ও মাছ-মাংসের বাজার দুইটি শহরের দুইটি খেলার মাঠে সরিয়ে নেওয়া সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

    বুধবার সৈয়দপুর উপজেলা ও পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সবজি বাজার বসবে শহরের বঙ্গবন্ধু সড়কের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের (বাংলা হাই স্কুল) খেলার মাঠে এবং মাছ-মাংসের বাজারটি বসবে শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনীর ফাইভ স্টার খেলার মাঠে।

    সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজার এবং মাছ –মাংসের বাজার দুইটি শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতেও প্রতিদিন সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ দলে দলে এসে শহরের উল্লিখিত দুইটি বাজার ভীড় করছিলেন। এতে করে শহরের মধ্যে জনসমাগম বাড়তে থাকে। আমরা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য অনেক বলার পরও তা মানা হচ্ছিল না। পরবর্তীতে আমরা অনেক কঠোর হয় এবং জনসমাগম কমাতে ব্যাপক তৎপরতাও চালায়।

    তারপরও এই দুইটি বাজারে আসা মানুষজন কোনক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছিলেন না। এ  অবস্থায়  করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আমরা শহরের কেন্দ্রস্থল থেকে বাজার দুইটি শহরের একটু বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহন করি। আশা করি ব্যবসায়ীরা আমাদের সিদ্ধান্ত মেনে আজ বৃহস্পতিবার থেকে শহরের উল্লিখিত দুইটি মাঠে তাদের সবজি ও মাছ- মাংসের দোকান বসাবেন। আর শহরের সকল শ্রেণীর ক্রেতা সাধারণও সেখানে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা কাটা সারবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত প্রতিদিন এ সব স্থানে  সবজি ও মাছ-মাংস বেচাকেনা হবে। 

    অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কাঁচা সবজির পাইকারী বাজারটি শহরের বাইপাস মহাসড়কে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে নাগাদ বাস্তবায়ন করা হবে তা দ্রুততম সময়ে জানানো হবে বলে জানান তিনি।

    সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেছেন সৈয়দপুর শহরের সুশীল সমাজ।

     

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬