Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে নিত্যপণ্যের বাজারে আগুন, নাভিশ্বাসে সাধারন মানুষরা
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৬:৩২
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৬:৩২

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    আত্রাইয়ে নিত্যপণ্যের বাজারে আগুন, নাভিশ্বাসে সাধারন মানুষরা

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৬:৩২
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০ ১৬:৩২

    আত্রাইয়ে নিত্যপণ্যের বাজারে আগুন, নাভিশ্বাসে সাধারন মানুষরা

    নওগাঁর আত্রাইয়ে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের প্রভাবে বৃদ্ধি পেয়েছে সকল ধরনের পণ্যের দাম। এতে করে চরম বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ থেকে উচ্চ আয়ের মানুষরা। প্রশাসনের যথাযথ মনিটরিং ও চেষ্টার পরও থামছে না চাল, ডাল, আলু, পেঁয়াজসহ বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম।

    কিছু অসাধু ব্যবসায়ীরা করোনা ভাইরাসের প্রভাবকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে অধিক অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। এছাড়াও আসন্ন রমজানে এই সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বৃদ্ধির আশঙ্কা করছেন সচেতন মহল। শুধুমাত্র প্রশাসনের কঠোর নজরদারীই পারে এই সমস্যার সমাধান করতে পারে বলে মনে করছেন অনেকেই।

    উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে জানা গেছে যে, সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি ১০টাকা, জিরাসাইলসহ অন্যান্য চালের দাম বেড়েছে কেজি প্রতি ৮-১০টাকা, ডাল বেড়েছে কেজি প্রতি ২০-৩০টাকা, পেঁয়াজ কেজি প্রতি দাম বেড়েছে ২৫-৩০টাকা, আলুর কেজি প্রতি দাম বড়েছে ১০টাকা। এছাড়াও মসলা জাতীয় পণ্যের দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার ভবানীপুর বাজারের চাল ব্যবসায়ী বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসা হচ্ছে না বলেই চলে। যানবাহন বন্ধ থাকায় বাজারে চালের সরবরাহ কম। অধিক লাভের আশায় বড় বড় মিলাররা গুদামে চাল রেখেই বাজারে চাল ছাড়ছেন না। তাই বেড়েই চলেছে খুচরা বাজারে চালের দাম।

    বাজারে পন্য কিনতে আসা ক্রেতা আজাদ বলেন, করোনা ভাইরাসের নামে যদি বাজারের এই অবস্থা হয় আসন্ন রমজানকে ঘিরে তাহলে বাজারের আর কি অবস্থা হতে পারে। তাহলে আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজনরা কোথায় যাবো। তাই বাজারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হলে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তরমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

    এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আত্রাই থানা পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। এবং প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন যদি কোন অসাধু ও লোভী ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাউল ইসলাম বলেন, আমি নিজেও মাঝে মধ্যে বিভিন্ন বাজার মনিটরিংএ যাচ্ছি। এছাড়াও বাজার মনিটরিং দলকে সঙ্গে নিয়েও বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।

    নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাফিল আলম বলেন আমি নিজেও বিভিন্ন বাজার পরিদর্শন করছি। কিছু কিছু অসাধু ও লোভী ব্যবসায়ীরা আছেন যারা বাজারে পর্যাপ্ত পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে। এরা সরকারের ভাবমূর্তিকে চরম ভাবে নষ্ট করছে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করলে বাজার স্বাভাবিক হবে বলে আমি মনে করি। আর এক্ষেত্রে প্রশাসনকে কঠোর ভ’মিকা পালন করার জন্য আমি নির্দেশনা প্রদান করেছি।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬