Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৪৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৪৪

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৪৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:৪৪

    স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক

    নওগাঁর আত্রাইয়ে ধান কাটার মৌসুমে যখন চাষীরা শ্রমিক সংকটে চিন্তিত, সেই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ৭১জন ধান কাটা শ্রমিক।

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সার্বিক তত্তাবধায়নে আত্রাই থানা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বিকেলে গাইবান্ধা থেকে ৭১জন ধান কাটা শ্রমিক দুটি বাস যোগে উপজেলার প্রবেশদ্বার মিরাপুর এলাকায় এসে পৌচ্ছালে তাদের প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীা করা হয়। ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে তাদের নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানান আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।

    এসময় আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, থানার তদন্ত (ওসি) গোলাম মোস্তফা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই প্রদীপ, এএসআই নজরুল, এএসআই শাহিনুরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে ধানকাটার উদ্দেশ্যে আত্রাইয়ে আসা শ্রমিক শুভ, সাহেদ, ছালাম বলেন, করোনা ভাইরাসের মুহূর্তে জীবনের ঝুকি নিয়ে স্ত্রী সন্তানদের রেখে গাইবান্ধা জেলা থেকে নওগাঁর আত্রাইয়ে ধান কাটতে এসেছি। কিছুদিন কর্মহীন অবস্থায় থাকায় সরকারের পুলিশ বিভাগ আমাদের কর্মসংস্থানের যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুশি। ধান কাটা ও মাড়াই শেষে যাতে সুস্থ্যভাবে আপনজনদের কাছে ফিরে যেতে পারি সকলের কাছে এই দোয়া কামনা করছি।

    এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, নিয়মকানুন মেনেই সকলকে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে উপজেলায় প্রবেশ করানো হয়েছে। পর্যায়ক্রমে আরও যারা ধান কাটার জন্য এ উপজেলায় প্রবেশ করবে সবার স্বাস্থ্য পরীক্ষা করে তবেই এ উপজেলায় প্রবেশ করানো হবে। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে আমরা ওইসব শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করব।

    এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, আত্রাই থানা পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটার উদ্দেশ্যে শ্রমিক এ উপজেলায় প্রবেশ করলেই আমারা তাদের সবাইকে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে এবং স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় প্রবেশ করতে দিচ্ছি এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এতে ধান চাষীদের উপকারের পাশাপাশি শ্রমিকদেরও স্বাস্থ্য ঝুঁকি থাকবে না ও তারা আর্থিক ভাবেও লাভবান হবে।

    তিনি আরো বলেন, ৩৮ডিগ্রি সেলসিয়াসের ওপরে এখন পর্যন্ত আমরা কাউকে পায়নি। তা ছাড়া এ ধরনের কাউকে পাওয়া গেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপকে জানিয়ে তাকে হাসপাতালে প্রেরণ করবো। তিনি শ্রমিকদরে উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় ছয় ফুট দরত্বে অবস্থান করবেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬