Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ
    কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০ ১৪:২৪
    কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০ ১৪:২৪

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ

    কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০ ১৪:২৪
    কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০ ১৪:২৪

    জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ

    ১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বগুড়ার কাহালু পৌর এলাকার উলট্র গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদের শরীর কাতর হয়েছে ফুসফুসে বাসা বেঁধেছে ক্যান্সার। রোগ শোকে কাতর এই বীরমুক্তিযোদ্ধা বর্তমানে পরিবার পরিজন নিয়ে জরাজীর্ন মাটির ভাঙ্গা বাড়ীতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। জরাজীর্ন তার মাটির বাড়ীর এক পার্শ্বে ঘরের দেয়াল ধসে পড়েছে।

    বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ১৯৫২ সালে ১২ জুন কাহালু উপজেলার উলট্র গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালে তিনি ১০ শ্রেনীর ছাত্র। ২৫ মার্চের কালো রাতে পাকহানাদার বাহিনী গণহত্যা শুরু করলে ওই সময় আব্দুল হামিদ নিরীহ বাঙ্গালী মানুষের কথা বিবেচনা করে ঘরে বসে থাকতে পারেননি।

    ১৯৭১ সালের এপ্রিল মাস থেকে যখন ভারতে এ দেশের সূর্য সন্তানেরা মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণ নিতে যান তখন আব্দুল হামিদও প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বোয়ালদা ক্যাম্পে যান। তৃতীয় ব্যাচে তিনি ট্রেনিং নিয়ে দেশকে শুত্রুমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। তিনি ন্যাপ ছাত্র ইউনিয়ন ও সিপিবি যৌথ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে পাঁচবিবি, জয়পুরহাট এলাকায় পাকিস্থানী বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। ৭নং সেক্টরে নুরুল আনোয়ার বাদশার নেতৃত্বে তিনি যুদ্ধ করেছেন বলে প্রতিবেদককে জানান।

    মুক্তিযোদ্ধা সনদপত্র ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে লক্ষ করা গেছে আব্দুল হামিদের মুক্তিবার্তা নং-০৩০৬১১০০০২৩  ও গেজেট নং- ১৯১৮। তিনি মুক্তিযুদ্ধের সময় একজন গেরিলা যোদ্ধা ছিলেন। বর্তমানে এই গেরিলা যোদ্ধা অসুখ-বিসুখ আর আর্থিক অভাব –অনটনে একেবারে ভেঙ্গে পড়েছেন। তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। ২ কন্যার বিয়ে দেওয়ায় তারা স্বামীর সংসারে। ৪ পুত্রের মধ্যে বড় ছেলে আরিফুল ইসলাম বলতে গেলে বেকার। ২য় ছেলে আশিকুল মাস্টার্স পাশ করে কাহালু মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চাকুরীতে যোগদান করলেও তার বেতন হয়নি। তৃতীয় ছেলে আসাদুজ্জামান অর্থ কষ্টে লেবার হিসেবে কাজ করছে। ৪র্থ ছেলে আয়ুব আলী অর্নাসে পড়ছেন।

    এই মুক্তিযোদ্ধার নেই তেমন কোন স্বয়-সম্পত্তি ও আয়-রোজগার। মুক্তিযোদ্ধা ভাতায় টাকায় তার ঠিকমত সংসার চলে না। তিনি ক্যান্সার রোগের চিকিৎসার জন্য মানুষের কাছে থেকে ধার দেনা করেও নিজের কিছু সামান্য জায়গা বিক্রি করে বেশ কয়েক মাস আগে ভারতে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরলেও অর্থাভাবে ঔষধপত্র কিনতে পারছেনা।

    তার ক্যান্সার রোগের জন্য যেগুলো ঔষধ ব্যবহার করার দরকার তার দাম অনেক টাকা। ঔষধ বিহীন অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করে কোনোমতে বেঁচে আছেন। এদিকে তার পূর্ব-পুরুষের আমলে নির্মান করা একটি মাটির ভাঙ্গা বাড়ীতে স্ত্রী ও সন্তান নিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। মাটির দেয়াল ফাটল ধরে ঘর ভেঙ্গে পড়ছে। পুরো বাড়ীটি এক ধরনের জরাজীর্ন অবস্থা।

    কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বাড়ীর বিষয়ে একটি আবেদন দিয়েছেন তা যাচাইবাচাই করে আবেদন পত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬