Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পটলের জাঙলায় ঝুলছে আজিজারের স্বপ্ন
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৩:৩৩
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৩:৩৩

    আরো খবর

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    পটলের জাঙলায় ঝুলছে আজিজারের স্বপ্ন

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৩:৩৩
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৩:৩৩

    পটলের জাঙলায় ঝুলছে আজিজারের স্বপ্ন

    শুরু হয়েছে বর্ষা, চারিদিকে পানি থৈথৈ। তারই মাঝে জেগে আছে বেশ কিছু উচুঁ মাটির ভিটা। উচুঁ মাটির ভিটায় রয়েছে পটলের জাঙলা। আর সেই জাঙলায় ঝুলছে আজিজার রহমানের স্বপ্ন। এমন চিত্র দেখা গেলো দিনাজপুরের বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামে।

    উপজেলার বিভিন্ন পটলের জাঙলা ঘুরে দেখা যায়, পৌষ মাসে কৃষকরা পটল চাষের জন্য উঁচু জমি নির্বাচন করে  (যেখানে পানি উঠবেনা)। গবর, খৈল,পটাস, ফসফেট, ডিএপি, ও ইউরিয়া সার দিয়ে জমি তৈরি করে। পটলের বীজ রোপন করে এবং নিয়মিত পানি সেচ দেয়। প্রতিটি গাছ যখন এক হাত থেকে দেড় হাত হয় তখন গাছের গোড়ায় লাঠি গেড়ে (পুতে) দেয়। পটলের পুরো ক্ষেতে জাঙলা তৈরি করা হয়। ১০ দিন পর পর জাঙলায় ভিটামিন, জিংক ও কীটনাশক ঔষধ স্প্রে করতে হবে। দেড় মাসের মধ্যে প্রতিটি গাছে পটলের ফুল আসে এবং দুই মাসেই পটল তুলতে শুরু করে কৃষকরা। ৭ দিন পর পর জাঙলা থেকে পটল তুলতে হয়।

    ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসে প্রতি সপ্তাহে ক্ষেত থেকে ৪ থেকে ৫ মণ পটল তুলতে পারে কৃষক। বর্ষা মৌসুমে জাঙলা থেকে এক থেকে দেড় মণ পটল তুলা যায়। যদি বর্ষার পানি না উঠে তাহলে প্রতিটি পটলের জাঙলা প্রায় তিন বছর যাবৎ স্থায়ীত্ব থাকে। এক বিঘা জমিতে পটল চাষ করতে কৃষকের ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। 

    হরিহরপুর গ্রামের আজিজার রহমান বলেন, অনেক আশা করে আমি এই এক বিঘা জমিতে পটলের জাঙলা দিয়েছি। অনেক স্বপ্নও দেখেছি। স্বপ্ন আমার পুরন হয়েছে। পৌষ মাসে পটলের চাষ শুরু করে ছিলাম। ফাল্গুন মাস থেকে পটল তোলা শুরু করেছি। আগে সপ্তাহে ৪ থেকে ৫ মণ পটল তুলেছি। এখন বর্ষাকাল এক থেকে দেড় মণ পটল তুলছি। বাজারে বর্তমান পটলের দাম ভাল পাচ্ছি। প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা কেজি দরে পাইকারী দিচ্ছি।

    পটল চাষী সলিমুদ্দিন বলেন, আমার ১০ শতকের একটি পটলের জাঙলা আছে। তা প্রায় দুই বছর আগে তৈরি করেছিলাম। এখানে বর্ষার পানি উঠে না। শীতের মৌসুমে পটল ধরে না। তাছাড়া কম বেশি প্রায় সময় পটল জাঙলায় পাওয়া যায়। জাঙলার বয়স আমার বেশি হয়ে গেছে তাই আগের মতো পটল আসে না। প্রথম বছরে প্রচুর পটল তুলেছি এবং খেয়ে দেয়ে অনেক টাকার পটল বাজারে বিক্রি করেছিলাম।

    বিরামপুর বাজারের সব্জি ব্যবসায়ী সোহেল রানা বলেন, বর্তমান সব সব্জির মধ্যে পটলে দাম অনেকটায় কম আছে। ১৮ থেকে ২০ টাকা দরে পাইকারী কিনে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

    এবিষয়ে বিরামপুর উপজেলা কৃষি অফিসার শ্রী নিক্সন চন্দ্র পাল জানান, এবছর উপজেলায় মোট ৪৫ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। বর্ষায় পটলের তেমন কোন ক্ষতি হয়নি। ভাল ফলন হয়েছে এবং বাজারে ভাল দাম পেয়েছে পটলচাষীরা। আমরা পটল চাষীদের পরামর্শ ও সেবা দিয়ে আসছি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬