Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শাজাহানপুরে ট্রাক লাগিয়ে এক গোয়ালের ৮ গরু চুরি
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ১৫:৪৮
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ১৫:৪৮

    আরো খবর

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    শাজাহানপুরে ট্রাক লাগিয়ে এক গোয়ালের ৮ গরু চুরি

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ১৫:৪৮
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২০ ১৫:৪৮

    শাজাহানপুরে ট্রাক লাগিয়ে এক গোয়ালের ৮ গরু চুরি

    কুরবানীর ঈদকে সামনে রেখে স্বক্রিয় হয়ে উঠেছে গরুচোর চক্র। বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ পূর্বপাড়ার প্রভাষক আব্দুল মান্নান নামে এক খামারির গোয়াল থেকে ট্রাক লাগিয়ে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।

    এঘটনায় প্রভাষক আব্দুল মান্নান বাদি হয়ে মঙ্গলবার শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আব্দুল মান্নানের স্ত্রী নারজিনা বেগম জানান, প্রতিদিনের মত মঙ্গলবার ফজর নামাজের সময় গোয়াল থেকে গরু বের করার জন্য শয়ন ঘর থেকে বের হতে চাইলে বাহির থেকে দরজায় ছিটকি লাগানো দেখতে পান। অন্য ঘরের দরজাও ছিটকি লাগানো ছিল। একপর্যায়ে ধাক্কা দিয়ে দরজা খুলে বের হয়ে গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পেয়ে চিৎকার দেন।

    প্রভাষক আব্দুল মান্নান জানান, স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন একটি গরুও নেই। টিনের বেড়া ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে গোয়াল ঘর থেকে ক্রোচ জাতের চার জোড়া দুধের গাভী ও বাছুর চুরি করে নিয়ে গেছে। যার মূল্য ৮ লক্ষাধিক টাকা।

    আব্দুল মান্নান আরো জানান, চিৎকারে আশপাশের লোকজন বের হলে তাদের সাথে নিয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে ধানি জমিতে মাছ শিকারে ব্যস্ত কয়েকজন লোককে জিজ্ঞাসা করলে তারা জানায়, রাস্তার উপর একটি ট্রাক, ভুটভুটি (লছিমন) ও দুই মটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখেছেন। পুলিশের লোক মনে করে তারা মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। তাছাড়া পার্শ্ববর্তি ডেমাজানী ও আড়িয়া বাজারের নাইটগার্ড ট্রাকে করে গরু নিয়ে যেতে দেখেছেন। ওই এলাকায় বেশ কয়েকটি খামার থাকায় মাঝে মধ্যেই রাতবিরাতে ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাতায়াত করায় তারা কোন সন্দেহ করেননি।

    শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গরুচোর চক্র ধরতে অভিযান শুরু করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬