Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলিতে আমন চাষে ব্যস্ত কৃষকেরা
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ১৬:৪৪
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ১৬:৪৪

    আরো খবর

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    হিলিতে আমন চাষে ব্যস্ত কৃষকেরা

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ১৬:৪৪
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০ ১৬:৪৪

    হিলিতে আমন চাষে ব্যস্ত কৃষকেরা

    দিনাজপুরের হিলিতে চারা রোপনে ব্যস্ত হয়ে পড়েছে আমন চাষীরা। বোরো ধানের দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হয়ে উঠেছে আমন চাষীরা।

    দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, জেলার ১৩ টি উপজেলায় চলতি মৌসুমে ২লাখ ৬০ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গেলো বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ৭১ হাজার হেক্টর। বিভিন্ন জেলায় বর্ষার পানিতে প্লাবিত হলেও দিনাজপুরে বর্ষার পানি তেমন উঠেনি। তবে জমিতে যে পরিমাণ পানি জমা হয়েছে তা আমন চাষের জন্য উপযোগী।

    তিনি আরও জানান, জেলার প্রতিটি উপজেলায় কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা আমন চাষীদের পাশে আছে। তারা প্রতিনিয়ত চাষীদের পরামর্শ এবং সেবা দিচ্ছে।

    জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, প্রায় মাঠে আমন চাষের জন্য জমি তৈরি করে চারা রোপন শুরু করেছে কৃষকরা। গত বোরো ধানের ক্ষেতে পর্যাপ্ত গোবর সার দেওয়ায়, আমন চাষে গোবরের প্রয়োজন হয় না। আমন চাষে এক বিঘায় ১ বস্তা টিএসপি,১ বস্তা পটাস ও ১ বস্তা জিব সার দিয়ে জমি তৈরি করছেন তারা। চারা রোপনের ২০ থেকে ২২ দিন পর ইউরিয়া সারে দানাদার কীটনাশক আমন ক্ষেতে প্রয়োগ করতে হয়। এক বিঘা জমিতে আমন চাষে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ আমন চাষীদের। চারা রোপনের চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আমন ধান ঘরে তুলতে পারবে ধানচাষীরা।

    ঘোড়াঘাটের ওসমানপুরের পাটশাও গ্রামের আমনচাষী শাফিরুল ইসলাম বলেন, এবার আমি তিন বিঘা জমিতে আমন চাষ করছি। গত ইরি ধানের দাম ভাল পেয়েছি। এখন বর্ষাকাল, জমিতে প্রচুর পানি রয়েছে। বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না। টিএসপি, পটাস ও জিব সার দিয়ে জমি তৈরি করে, আদিবাসী চার জন নারী শ্রমিক দিয়ে চারা রোপন করছি। আকাশ ভাল থাকলে বোরো ধানের মতো আমন ধানও ভাল পাবো।

    ধানচাষী হাকিমপুর প্রেসকাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন জানান, দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আমাদের দিনাজপুর জেলায় এখনও বন্যায় কোন এলাকা প্লাবিত হয়নি। মাঠে-ঘাটে যে পরিমাণ বর্ষার পানি জমা হয়েছে। তাতে করে আমন চাষে সুবিধা হবে। চারা রোপনের জন্য যথেষ্ট পানি ক্ষেতে রয়েছে। এইবার আমি প্রায় ১৬ বিঘা জমিতে আমন চাষ করছি। চারা রোপনের জন্য সব জমি তৈরি করেছি এবং প্রায় জমিতে চারা লাগানো শেষ হয়েছে।

    হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান, চলতি মৌসুমে এইবার উপজেলায় ৮১০৫ হেক্টর জমিতে আমন চাষ করছে কৃষকেরা। বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ছিলো ৭২৩০ হেক্টর জমি। বর্ষাকালে আমন চাষ হয়ে থাকে। অন্যান্য এলাকার মতো এই এলাকায় বন্যার পানি তেমন উঠেনি। যে পরিমাণ পানি মাঠে রয়েছে, তাতে করে আমন চাষে উপযোগী। আবহাওয়া ভাল থাকলে আশানুরুপ আমন ধান ঘরে তুলতে পারবে ধান চাষীরা।

    ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার জানান, ঘোড়াঘাট উপজেলায় এবার মোট ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমনের চাষ হচ্ছে। গত বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ৫০ হেক্টর। মাঠে তেমন বর্ষার পানি জমা হয়নি।

    বিরামপুর উপজেলা কৃষি অফিসার শ্রী নিক্সন চন্দ্র পাল জানান, বোরো ধানের দাম ভাল পাওয়ায় উপজেলার ধান চাষীরা আমন চাষে আগ্রহী হয়ে উঠেছে। এইবার বিরামপুর উপজেলায় মোট ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষে জন্য চারা রোপন করছেন কৃষকরা। বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিলো ১৬ হাজার ৯৫ হেক্টর।

     

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬