Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনা দেয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০ ০৮:২৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০ ০৮:২৮

    আরো খবর

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    সৈয়দপুরে এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনা দেয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০ ০৮:২৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০ ০৮:২৮

    সৈয়দপুরে এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনা দেয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা

    নীলফামারীর সৈয়দপুরে শিল্পী আক্তার (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনায় দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর বাবা মো. ফজলুল হক নিজে বাদী হয়ে গত বুধবার রাতে পাঁচজনকে আসামী করে  সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায়  আসামীদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা, মিথ্যে অপবাদ, মানসিক ও শারীরিক অত্যাচার এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে। গত বুধবার বিকেলে গৃহবধূ শিল্পী আক্তার শহরের উপকণ্ঠে ধলাগাছ সরকারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

    থানায় দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, শহরের উপকণ্ঠে ধলাগাছ ডাঙ্গাপাড়ার মো. ফজলুল হকের মেয়ে শিল্পী আক্তার। তিনি তাঁর স্বামী মো. সোহেল এবং এক পুত্র সন্তানকে নিয়ে ধলাগাছ সরকারপাড়ায় জনৈক লেমনের ভাড়া বাসায় থাকতো। ঘটনার দিন গত বুধবার বিকেল আনুমানিক সোয়া ৫ টার দিকে তিনি বাড়ির লোকজনের উপস্থিতিতে ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে প্লাষ্টিকের রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেন।

    এ সময়  নিহতের মা ফাতেমা বেগম মেয়ের ভাড়া বাড়িতে গিয়ে ভেতর থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরবর্তীতে তাঁর মা  নিজ বাড়িতে রক্ষিত অন্য একটি চাবি নিয়ে  গিয়ে আশপাশে লোকজন সহযোগিতায় ঘরের তালা খুলে মেয়ে শিল্পী আক্তার ঘরের সেলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। এ সময় একটি রিকশাভ্যানযোগে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

     এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে মেয়ের ভাড়া বাড়ির আশপাশে প্রতিবেশি পাঁচজনের নামে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  এ মামলার আসামীরা হচ্ছে, ধলাগাছ সরকারপাড়ার  মো. ইয়াছিন আলী ভোলার স্ত্রী মোছা. পলি বেগম (২৮), একই এলাকার মৃত. কাল্টু মামুদের ছেলে মো. আইজুল(৫২) এবং তাঁর দুই মেয়ে মোছা. আর্জিনা বেগম(৩২) ও মোছা. আনজু বেগম (২৮) এবং  রহিমের স্ত্রী মোছা. বুলবুলি বেগম (৪৫)। আসামীদের বিরুদ্ধে গৃহবধূ শিল্পী আক্তারকে উস্কানিমূলক কথাবার্তা, মিথ্যে অপবাদ , মানসিক ও  শারীরিক নির্যাতন, হুমকি ধমকি প্রদর্শন ও  আত্মহত্যা প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়।
    গতকাল বৃহস্পতিবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
     সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত)  মো. আতাউর রহমান এক গৃহবধূূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬